News Flash

  • Home
  • Uncategorized
  • বড় ঋণদানের দায়িত্ব নিন কর্মীরা, পরামর্শ রঘুরাম রাজনের
Image

বড় ঋণদানের দায়িত্ব নিন কর্মীরা, পরামর্শ রঘুরাম রাজনের

মুম্বই, ১৬ আগস্ট (হি.স.): কার‌্যকালের মেয়াদ শেষ হতে আর বেশি দিন বাকি নেই| শেষবেলাতেও ব্যাঙ্কিং ক্ষেত্রের পদ্ধতিগত সংস্কারে পরামর্শ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন| মঙ্গলবার মুম্বইতে বণিক সংগঠন ফিকি এবং ব্যাঙ্কিং সংগঠন Raghuram Rajnআইবিএ-এ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন রাজন| ঋণের ব্যক্তিগত দায়িত্বের ওপর বারবার জোর দিয়ে রাজন বলেছেন, কোনও সিদ্ধান্ত যদি কমিটি নেয় সে ক্ষেত্রেও কোনও প্রবীণ আধিকারিকের নামে তা চালানো উচিত| সেই ঋণের দায়িত্ব তাঁকে নিতে হবে| প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনেক সুবিধা হয়েছে| কোনও ঋণ কী অবস্থায় রয়েছে| আর সেই ঋণের দায়িত্বে থাকা ব্যাঙ্ক কর্মী কী পদক্ষেপ করেছেন তা সহজেই জানা যাবে|
কোনও ঋণের ঝুঁকি কতটা তা জানতে আগের ঋণগুলো পর‌্যালোচনার কথাও বলেন রাজন| ঠিক সময়ে ঋণ ফেরত দেওয়ার জন্য কোনও সংস্থাকে পুরস্কার দেওয়া যাবে কিনা সে প্রশ্নের উত্তরে রাজন বলেছেন, উত্সাহ বাড়াতে এই সমস্ত সংস্থাকে অর্থ দেওয়া যেতেই পারে|হিন্দুস্থান সমাচার|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top