মুম্বই, ১৬ আগস্ট (হি.স.): কার্যকালের মেয়াদ শেষ হতে আর বেশি দিন বাকি নেই| শেষবেলাতেও ব্যাঙ্কিং ক্ষেত্রের পদ্ধতিগত সংস্কারে পরামর্শ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন| মঙ্গলবার মুম্বইতে বণিক সংগঠন ফিকি এবং ব্যাঙ্কিং সংগঠন
আইবিএ-এ আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য পেশ করেছেন রাজন| ঋণের ব্যক্তিগত দায়িত্বের ওপর বারবার জোর দিয়ে রাজন বলেছেন, কোনও সিদ্ধান্ত যদি কমিটি নেয় সে ক্ষেত্রেও কোনও প্রবীণ আধিকারিকের নামে তা চালানো উচিত| সেই ঋণের দায়িত্ব তাঁকে নিতে হবে| প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে অনেক সুবিধা হয়েছে| কোনও ঋণ কী অবস্থায় রয়েছে| আর সেই ঋণের দায়িত্বে থাকা ব্যাঙ্ক কর্মী কী পদক্ষেপ করেছেন তা সহজেই জানা যাবে|
কোনও ঋণের ঝুঁকি কতটা তা জানতে আগের ঋণগুলো পর্যালোচনার কথাও বলেন রাজন| ঠিক সময়ে ঋণ ফেরত দেওয়ার জন্য কোনও সংস্থাকে পুরস্কার দেওয়া যাবে কিনা সে প্রশ্নের উত্তরে রাজন বলেছেন, উত্সাহ বাড়াতে এই সমস্ত সংস্থাকে অর্থ দেওয়া যেতেই পারে|হিন্দুস্থান সমাচার|
বড় ঋণদানের দায়িত্ব নিন কর্মীরা, পরামর্শ রঘুরাম রাজনের
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















