News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী ও বিজেপিকে সভায় কটাক্ষ মমতার
Image

প্রধানমন্ত্রী ও বিজেপিকে সভায় কটাক্ষ মমতার

উত্তর ২৪ পরগনা, ১৪ মে, (হি. স.): “যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, তাঁর অত্যাচারে এবং বিজেপির অত্যাচারে মানুষ অত্যাচারিত। হয় জেলে আর নয় গেলে। মাঝখানে আর কিছু নেই। তফসিলিদের মধ্যে প্রথম উত্তর প্রদেশ। বিজেপির রাজ্য। সেখানেই সব থেকে বেশি অত্যাচার হয়েছে।’’

মঙ্গলবার নির্বাচনী প্রচারে এই ভাষাতেই প্রধানমন্ত্রী ও তাঁর দলকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী বলছেন এ দেশের ভবিষ্যৎ নেই। মোদী আসলে দেশ শেষ। বিজেপির লোকেরাই বলছে। আবার বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমি বলছি হাত দিয়ে দেখান ওখানে!’’
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই। বড় মা যত দিন বেঁচে ছিলেন, তত দিন আমি আসতাম। আপনারা জানেন এই নির্বাচন বাংলা চালানোর নির্বাচন নয়, দিল্লি চালানোর নির্বাচন। কিন্তু আমরা বলছি পাল্টে দিন।“
মমতা বলেন, ‘‘আমরা গঙ্গাতে স্নান করি, নদীতে ডুব দিই, সমুদ্রে দিই। গঙ্গার জোয়ারে নোংরা ভেসে আসে। ভাটা আবার টেনে নিয়ে যায়। রাজনীতিও জোয়ার-ভাঁটা। গঙ্গায় এক বার নয়, হাজার বার স্নান করতে পারি, কিন্তু কেউ গঙ্গায় স্নান করেই যেন পবিত্র হয়ে গেল। কোভিডের সময় উত্তর প্রদেশে অনেক দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। দূষণ করা হয়েছিল মুর্শিদাবাদে অনেক দেহ এসেছিল। আমরা দাহ করেছিলাম। সম্মান দিয়েছি। কিন্তু বিজেপি সম্মান দেয়নি।’’

Releated Posts

ইডি আধিকারিকদের উপর হামলা মামলা: সিবিআই তদন্তের আর্জি খারিজ করল কেরল হাইকোর্ট

কোচি, ৩ জুলাই (আইএএনএস) : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর মেয়ের ভাড়াবাড়িতে তল্লাশি চালানোর সময় এনফোর্সমেন্ট…

ByBySandeep Biswas Jul 3, 2026

রাম মন্দিরের দানবাক্সে চুরির ঘটনা: দোষীদের কঠোর শাস্তির দাবি আরএসএসের

নয়াদিল্লি, ৩ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রামলল্লা মন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি…

ByBySandeep Biswas Jul 3, 2026

আদর্শ বিধানসভার লক্ষ্য হওয়া উচিত সমস্যার সমাধান খোঁজা: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে ওম বিড়লা

কলকাতা, ৩ জুলাই: শুধু সমস্যা চিহ্নিত করা বা আলোচনা নয়, মানুষের সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই একটি…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

বেঙ্গালুরু ডে-কেয়ারে শিশু নির্যাতন: অভিযুক্ত পরিচর্যাকারী ১৪ দিনের জেল হেফাজতে, পলাতকদের খোঁজে বিশেষ দল

বেঙ্গালুরু, ৩ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর বহুল আলোচিত ডে-কেয়ার শিশু নির্যাতন মামলায় অন্যতম অভিযুক্ত পরিচর্যাকারী বিজয়লক্ষ্মীকে ১৪ দিনের বিচারবিভাগীয়…

ByByTaniya Chakraborty Jul 3, 2026
Scroll to Top