নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ পুত্রবধূর দায়ের কোপে শাশুড়ি মা আহত হয়ে কল্যাণপুর হাসপাতালে ভর্তি৷ ঘটনা কল্যাণপুর থানা এলাকার পশ্চিম দ্বারিকাপুর পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে৷ ওয়ার্ডের বাসিন্দা স্বামী মৃত রমেশ শীলের স্ত্রী লক্ষ্মী শীল (৭০)৷ অভিযোগ করে জানায় দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ করে দেখতে পায় যে ছেলে নিকুঞ্জ দাসের স্ত্রী তথা লক্ষ্মী দেবীর পুত্রবধূ কাছে অনেকগুলো কাঁচামরিচ, পরক্ষণে তিনি জানতে পারে সে মরিচগুলো পাশের এক বাড়ি থেকে নিয়ে এসেছে৷ কাউকে না জানিয়ে মরিচ আনা অপরাধ বলতেই পুত্রবধূ তার পাশে থাকা দা দিয়ে এলোপাথারি আঘাত করতে থাকে৷ এলাকাবাসীরা চিৎকার শুনে বাড়িতে এসে ছেলে নিকুঞ্জকে খবর দেয়৷ নিকুঞ্জ এসে তার মাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় হাসপাতালে৷ বৃদ্ধার মাথায়, হাতে ও পায়ে বেশ কয়েকটি সেলাই লাগে৷ যদিও এব্যাপারে ছেলে নিকুঞ্জ জানায় দীর্ঘদিন ধরে তার স্ত্রী মানসিক রোগে ভুগছিল৷ কিন্তু এখন কি করবে এদিকে মা তো অন্যদিকে নিজের স্ত্রী৷ যদিও এব্যাপারে পুলিশকে জানানো হয়নি৷ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য৷
শাশুড়িকে কুপিয়ে জখম করল পুত্রবধু
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















