News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিবাহিত টেলিফ্রেন্ড
Image

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিবাহিত টেলিফ্রেন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ মোবাইলে প্রেমের ফাঁদ পেতে এক যুবতী গৃহবধূকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ডাক্তারি পরীক্ষার পর খোয়াই আদালতে পাঠানো হয় ধৃত টেলিফ্রেন্ডকে৷
জানা যায়, প্রথমটি তেলিয়ামুড়া থানাধীন দশমীগাট এলাকায়৷ ঐ এলাকার এক বিবাহিত মহিলার সাথে বিশালগড় থানাধীন মধুপুর এলাকার বিবাহিত যুবক অমর সেনের আজ থেকে দেড় বছর আগে প্রণয়ের সম্পর্ক ঘটে৷ প্রথমে আগরতলা থেকে ধর্মনগর ট্রেনে যাওয়ার পথে ফোন নম্বর লেনদেন তারপর ফোনে কথাবার্তা, পরবর্তী সময়ে তা গভীর প্রেমে পরিণত হয়৷ এরই মধ্যে তাদের সম্পর্ক নিয়ে পারিবারিক ঝামেলার কারণে তাদের সুখের প্রেমে বাধা পড়ে৷ তারপর থেকে অমর ঐ মহিলার বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেয়৷ তাই অমরকে পেতে মরিয়া ঐ মহিলা তাকে না পেয়ে তার নামে গতকাল তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা করে৷ যার নম্বর ৬৯/২০১৬ আইপিসি ৩৭৬/৪১৭/৫০৬ মূলে মামলা হাতে নিয়েই তেলিয়ামুড়া থানার ওসি সিদ্ধার্থ কর এর নেতৃত্বে তেলিয়ামুড়া থানা ও বিশালগড় থানার যৌথ অভিযানে বিশালগড় থেকে আজ ভোর নাগাদ তার বাড়ি মধুপুরে হানা দিয়ে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে৷ আজ ডাক্তারি পরীক্ষার পর তাকে খোয়াই আদালতে পাঠানো হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের মধ্যে এই ধরনের অবৈধ প্রণয়ের ঘটনা বেড়েই চলেছে৷ যুবতী গৃহবধূরাও এই ধরনের অপরাধে যুক্ত হচ্ছেন ইদানিং৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top