News Flash

  • Home
  • Uncategorized
  • প্রবল বৃষ্টিতে বিপর‌্যস্ত রাজস্থান, পৃথক দুর্ঘটনায় মৃত ৭
Image

প্রবল বৃষ্টিতে বিপর‌্যস্ত রাজস্থান, পৃথক দুর্ঘটনায় মৃত ৭

জয়পুর, ১০ আগস্ট (হি.স.): মরুরাজ্যে প্রবল বৃষ্টির কারণে ঘটিত পৃথক দুর্ঘটনায় মৃতু্য হল ৬ শিশু সহ মোট ৭ জনের| পুলিশ জানিয়েছে, বারমেঢ় জেলায় বৃষ্টির জলে ভর্তি একটি গর্তের পাশে খেলা করছিল ওই ৬টি শিশু| আচমকা পা পিছলে গর্তে পড়ে মৃতু্য হয় তাদের| অন্যদিকে, পালি জেলায় বন্যার জলে ভেসে গিয়ে মৃতু্য হয়েছে ২৫ বছর বয়সী এক যুবকের|
চিত্তৌরগড়, পালি জেলার পাশাপাশি মঙ্গলবার থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে রাজস্থানের উদয়পুর, কোটা, অজমেঢ় ও যোধপুরেও| ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারকাজ ও ত্রাণের জন্য চিত্তৌরগড়, ভিলওয়াড়া ও পালি জেলার বিস্তীর্ণ এলাকায় নামানো হয়েছে সেনাও| বিপর‌্যয় মোকাবিলা ও ত্রাণবন্টন দফতরের সচিব রোহিত কুমার জানিয়েছেন, সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ-কে চিত্তৌরগড়, ভিলওয়াড়া ও পালিতে পরিস্থিতি মোকাবিলার জন্য কাজে নামানো হয়েছে| পাশাপাশি জালাওয়াড় ও কোটা জেলাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে| ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিপর‌্যয়ের কবলে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে আসা হয়েছে|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top