News Flash

  • Home
  • Uncategorized
  • ভাইয়ের সাথে ঝগড়া, অগ্ণিদগ্দ বোন
Image

ভাইয়ের সাথে ঝগড়া, অগ্ণিদগ্দ বোন

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ পিসতুতো ভাইয়ের সাথে ঝগড়া করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বোন৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার কচুছড়ায়৷ অগ্ণিদগ্দ বোনের নাম ঝুমন দেব৷ বর্তমানে সে আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদে প্রকাশ সোমবার সকাল নয়টা নাগাদ কচুছড়ার বাসিন্দা অপু দেবের মেয়ে ঝুমন দেব (১২) নিজ বাড়িতেই তার পিসতুতো ভাই পাপন দেবের সাথে কোন একটি বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়৷ তখন পাপন ঝুমনের বাবাকে গালিগালাজ করে৷ সেই অভিমানে গায়ে করোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ঝুমন৷ ঘটনার সময় ঝুমনের মা রেগার কাজের জন্য বাইরে ছিলেন৷ মেয়ের গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন বাবা৷ তাতে তিনিও অল্পবিস্তর অগ্ণিদগ্দ হন৷ পরে ঝুমলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে সূত্রে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থা ঝুমনের৷ তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ যদিও খবর লেখা পর্যন্ত থানা পুলিশে বিষয়টি জানানো হয়নি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top