News Flash

  • Home
  • Uncategorized
  • বালি চাপায় মৃত্যু শ্রমিকের
Image

বালি চাপায় মৃত্যু শ্রমিকের

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগষ্ট৷৷ বালি তুলতে গিয়ে বালির চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে শহরতলীর শ্রীনগর থানার অধীন জারুলবাচাইয়ে৷ নিহত শ্রমিকের নাম গনেশ দেববর্মা৷
ঘটনার বিবরণে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালে জারুলবাচাই এলাকায় বালির ঘাটে যায় গনেশ৷ ঘাট থেকে বালি তোলার সময় বালির স্তুপের নিচে চাপা পড়ে যায় তিনি৷ সঙ্গে সঙ্গেই অন্যান্য শ্রমিকরা গনেশকে বালির স্তুপ থেকে বের করে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শ্রীনগর থানার পুলিশ৷ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে৷ পরে পুলিশ ময়না তদন্তের পর মৃতদেহ নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ গনেশ দেববর্মার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top