News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে উদ্ধার বিস্তর পরিমাণ মদ
Image

বিশালগড়ে উদ্ধার বিস্তর পরিমাণ মদ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ আগষ্ট৷৷ যুব সমাজকে ধবংস করছে এবং প্রতিনিয়ত ধবংস করেই চলছে সর্বনাশা নেশা সামগ্রী৷ মাদকদ্রব্য সমাজ, জাতি এবং দেশকে প্রভূত ধবংসে নিমজ্জিত করে চলছে৷ ধবংস করছে যুব সমাজকে৷ বর্তমানে মাদক শক্তির চরম ঝঁুকিতে এর বিষাক্ত ছোবলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ বিশালগড়ের রাস্তারমাথা এলাকা থেকে উদ্ধার করা হয় প্রচুর পরিমানে নেশা সামগ্রী৷ বিশালগড় থানায় পুলিশ বাহিনী আজ রাস্তার মাথা এলাকায় ছোট একটি বাজার থেকে প্রচুর পরিমানে দেশি মদ, পেট্রোল ও ২১৭টি বিলেতি মদ উদ্ধার করে৷ যার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা৷ রবিবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে হানা দিয়ে মদ বিরোধী অভিযানে নেমে সাফল্য পায় বিশালগড় থানার পুলিশ বাহিনী৷ বিশালগড় থানার পুলিশ আধিকারিক এসডিপিও প্রবীর পাল, অফিস ইনচার্জ সত্যেন বসু রায় চৌধুরী ও সেকেন্ড অফিসার সঞ্জিব ভৌমিক ও প্রশান্ত কুমার দেব এর যৌথ উদ্যোগে অভিযানে নেমে সাফল্য পেল৷ আগামী দিনেও তাঁদের এধরনের অভিযান জারি থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top