News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে ক্যাবল পরিষেবা বিঘ্নিত
Image

খোয়াইয়ে ক্যাবল পরিষেবা বিঘ্নিত

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ আগষ্ট৷৷ খোয়াই ক্যাবল নেটওয়ার্ক এর ব্যবসায়ীদের মধ্যে ঝামেলা৷ ক্যাবল মালিক এবং সাব-মালিকদের নিজস্ব ব্যবসায়ী সমস্যার কারনে দেড় লক্ষাধিক জনগন ভোগান্তির শিকার৷ প্রায় তিন-চার দিন যাবত গ্রামীন এলাকায় এবং গত তিন দিন যাবত খোয়াই পুর এলাকা সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ক্যাবল পরিষেবা থেকে বঞ্চিত জনসাধারন৷ বলতে গিয়ে ত্রিপুরা রাজ্যের সাথে একপ্রকার বিচ্ছিন্ন খোয়াইয়ের জনগন এ রাজ্যের কোন প্রকার সংবাদ দেখতে পারছেন না৷ পাশাপাশি বিনোদনের মাধ্যমটাই স্তব্ধ হয়ে পড়ায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে৷ পুরো ঘঠনায় কেউ মুখ খোলে কিছু না বললেও, ভেতরের খবর হচ্ছে ক্যাবল মালিক পক্ষ সাব-এজেন্টের কিছু লাইন বিচ্ছিন্ন করে দেয়৷ ক্যাবল মালিক পক্ষের বক্তব্য যান্ত্রিক গোলোযোগ মানতে নারাজ সাব-মালিকরা৷ বাধ্য হয়ে গতকাল শহরের বেশ কিছু লাইন বিচ্ছিন্ন করে দেয় সাব মালিকরা৷ এমন দুর্বিসহ পরিস্থিতির মধ্যে শনিবার রাত ৮টা নাগাদ ক্যাবল মালিক ও সাব মালিকদের মধ্যে বৈঠক সংগঠিত হয়৷ বৈঠক চলে গভীর রাত অবধি৷ শেষে মিমাংসা হয় বলেও জানা যায়৷ অথচ প্রতিটি মাসেই বিভিন্ন জনপ্রিয় চ্যানেল দেখতে গিয়ে টিভির পর্দায় বকেয়া বিলের বিজ্ঞাপনই দেখতে হচ্ছে খোয়াইবাসীকে৷ তারপরও পরিষেবার নামে মিলছে হয়রানী৷
এর পেছনে ক্যাবল মালিক পক্ষের মধ্যে চরম মতানৈক্য রয়েছে বলেই গুঞ্জন হয়েছে৷ যদিও সরকারকে ট্যাক্স দিতে হয় না, বিদ্যুৎ বিল দিতে হয়না তারপরও মনোরঞ্জনের বিভিন্ন চ্যানেল যেমন দেখানো হয়না, তেমনি রাজ্যের কোন বিদ্যুতিন নিউজ চ্যানেলই সম্প্রচার করেনা খোয়াই ক্যাবল নেটওয়ার্ক৷ তবে জনসাধারনকে রক্তচক্ষু দেখিয়ে প্রতি মাসে টাকা আদায় করা হচ্ছে ঠিকই৷ ট্যাক্স ফাঁকি, বিদ্যুৎ বিল ফাঁকি দিয়ে জনগনকে পরিষেবা প্রদান না করার পেছনে কোন অশুভ শক্তি কাজ করছে নাতো? প্রশ্ণ জনমনে৷ যদি এমনটা না হয় তবে কেন দেড় লক্ষাধিক জনগনের সাথে এবং সরকারের সাথে এভাবে প্রতারনা করা হচ্ছে তাই বোঝে উঠতে পারছেন না জনসাধারন৷ সেই একই দশা রামচন্দ্রঘাট, আশারামবাড়ী এলাকাতেও৷ খোয়াই ক্যাবল নেটওয়ার্কের পরিষেবা তলানিতে গিয়ে ঠেকেছে৷ অথচ খোয়াই ক্যাবল নেটওয়ার্ক কল্যানপুর, তেলিয়ামুড়া, কমলপুরের বিরুদ্ধে৷ মর্জিমাফিক কাজ হচ্ছে বলেও অভিযোগ তুলছেন জনসাধারন৷ কিন্তু ক্যাবল নেটওয়ার্ক নিয়ে কোন প্রশ্ণের উত্তর জানতে বারবার ক্যাবল অপারেটরদের কাছে ফোন করেও তাদের টিক্কির নাগাল পাচ্ছেনা জনসাধারন৷ প্রতি মাসে সঠিক সময়ে টাকা মিটিয়ে দিয়েও পরিষেবা থেএক পুরোপুরি বঞ্চিত খোয়াইবাসী৷ প্রতিটি মাসেই বিভিন্ন জনপ্রয়ি চ্যানেল দেখতে গিয়ে টিভির পর্দায় বকেয়া বিলের বিজ্ঞাপনই দেখতে হচ্ছে খোয়াইবাসীকে৷ বিশ্বস্ত সূত্রের খবর গত তিন বছর যাবত সরকারকে কোন প্রকার ট্যাক্স দেওয়া হচ্ছেনা৷ বিদ্যুৎ বিল তথৈবচ অবস্থায়৷ এবিষয়ে গত জুলাই মাসে এক সবায় সূদীপ রায় বর্মন সুভাষপার্ক বাজারে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে গেছেন, আগরতলার বিভিন্ন নিউজ চ্যানেল থেকে টাকা এনেও খোয়াইতে সম্প্রচার করা হয়না কেন তার কৈফিয়েত চাইতে হবে জনগনকেই৷ প্রশাসন কেন ধৃতরাষ্ট্রের ভূমিকায় সে বিষয়েও প্রশ্ণ তুলেন তিনি৷ জনগন থেকে টাকা তুলে, তাদের রক্ত চক্ষু দেখিয়ে দিনের পর দিন কোন পরিষেবা দিচ্ছেনা খোয়াই ক্যাবল নেটওয়ার্ক৷ তারপরও প্রশাসন কেন মুখ বুজে আছে৷ প্রশ্ণ জনগনেরও৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top