News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের নিয়ে এসএফআই’র আন্দোলন ঘিরে ক্ষুব্ধ অভিভাবকরা
Image

ছাত্রছাত্রীদের নিয়ে এসএফআই’র আন্দোলন ঘিরে ক্ষুব্ধ অভিভাবকরা

SFIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ শিক্ষায় বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা সহ পাঁচ দফা দাবিতে এস এফ আই রাজ্যব্যাপী গণস্বাক্ষর অভিযানে সামিল হয়েছে৷ এই অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে তীব্র সমালোচনা করা হচ্ছে৷ যেখানে শিক্ষার বাণিজ্যিকীকরণ ও সাম্প্রদায়িকীকরণের বিষয়টি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ভুক্ত, সেই জায়গায় শুধুমাত্র সুকলের ছাত্রছাত্রীদের নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনটির আন্দোলন৷ সুকলের কঁচিকাঁচা ছাত্রছাত্রীদের প্রখর রৌদে রাজপথে নামিয়ে এই আন্দোলন রীতিমতো ক্ষোভের সঞ্চার হয়েছে অভিভাবকদের মধ্যে৷ একই সঙ্গে বামপন্থীরা সুকলগুলিতে রাজনৈতিক পরিমন্ডল গড়ে তোলার জন্য এসএফআইকে মাঠে নামিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের দাবীকে সামনে রেখে৷ তাতে পঠন পাঠনের যেমন ব্যাঘাত ঘটছে তেমনি ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করা হচ্ছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গীতে৷
এদিকে, এই ধরনের আন্দোলন রাজ্যের বিভিন্ন স্থানে পালন করা হচ্ছে৷ এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানী আগরতলা শহরে সাইকেল র্যালি সংগঠিত করে এসএফআই সদর বিভাগীয় কমিটি৷ র্যালিটি আরএমএস চৌমুহনী থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ র্যালি শেষে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষায় বাণিজ্যিকীকরণের চেষ্টা অব্যাহত রেখেছে৷ তাতে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে৷ তাতে উদ্বিগ্ণ ছাত্র সংগঠন এসএফআই৷ সে কারণেই বিষয়টি রাষ্ট্রপতিকে অবহিত করার লক্ষ্যে রাজ্যব্যাপী গণস্বাক্ষর সংগৃহীত হচ্ছে৷ ইতিমধ্যেই এই আন্দোলনে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে বলে ছাত্র সংগঠনটির তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top