News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে তিনটি দূর্ঘটনায় গুরুতর জখম ছয়জন, লরির ধাক্কায় ছিটকে পড়ে সুকটি চালকের মর্মান্তিক মৃত্যু
Image

পৃথক স্থানে তিনটি দূর্ঘটনায় গুরুতর জখম ছয়জন, লরির ধাক্কায় ছিটকে পড়ে সুকটি চালকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ ভাটি অভয়নগরের ময়লাখয়লা

দূর্ঘটনাগ্রস্ত সুকটিটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়৷ ছবি নিজস্ব৷
দূর্ঘটনাগ্রস্ত সুকটিটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়৷ ছবি নিজস্ব৷

এলাকায় বৃহস্পতিবার লরির ধাক্কায় সুকটি নিয়ে ছিটকে পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ তার নাম বিমল পাল চৌধুরী৷ তিনি একজন শিক্ষক বলে জানা গেছে৷ এলপিজি পরিবাহী একটি লরি সুকটিকে ধাক্কা দিলে সুকটি নিয়ে ছিটকে পড়েন ঐ ব্যক্তি৷ মাথায় হেলমেট থাকলেও মাথা থেকে মগজ পুরোপুরি বেরিয়ে গেছে৷ রাস্তাতেই তার মৃত্যু হয়৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷ সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়৷ লরিটি আটক করা যায়নি৷ লরির চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ পথ দুর্ঘটনায় বিমলপাল চৌধুরী নামে ঐ শিক্ষকের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ তার বাড়ি রাজধানীর মধ্যপাড়া এলাকায়৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷
মহাকরণের গেইটে একটি অ্যাম্বেসেডার ও অটোর মধ্যে সংঘর্ষে উভয় গাড়ির চালক সহ পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ জানা যায়, অটোটি লেম্বুছড়ার দিক থেকে আসছিল৷ অপরদিকে অ্যাম্বেসেডারটি মহাকরণের গেইটের দিকে দ্রুত গতিতে ঢোকার চেষ্টা করছিল৷ তখনই অ্যাম্বেসেডার ও অটোর মধ্যে সংঘর্ষ হয়৷ সংঘর্ষে অটো চালক সুমন ঘোষ মহাকরণ কর্মী শংকর ভৌমিক, হুমায়ুন মিয়া, কেশব বণিক ও গোবর্ধন আচার্য্য গুরুতরভাবে আহত হন৷ আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান৷ অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ উল্লেখ্য, মহাকরণের সামনে প্রায়ই এধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷ ট্রাফিক পুলিশ থাকলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না৷ ঐ এলাকায় ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি উঠেছে৷
লঙ্কামুড়ায় পথ দুর্ঘটনায় এক অঙ্গনওয়াড়ি ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে৷ বৃহস্পতিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু ছাত্রটি বাড়িতে যাচ্ছিল৷ রাস্তা পারাপারের সময় দ্রুত বেগে আসা একটি বাইক তাকে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে দীপঙ্কর শিল নামে শিশু ছাত্রটি আহত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বাইক ও চালককে শনাক্ত করা গেছে৷ তবে বাইক চালককে গ্রেপ্তারের সংবাদ নেই৷
সিধাই এসডিএম অফিসের সামনে কমান্ডার জিপ ও মারুতি ভ্যানের মধ্যে সংঘর্ষে মারুতি ভ্যানটি দুমড়ে মুচড়ে গেছে৷ জানা যায়, দ্রুতগামী দুটি গাড়ি এসডিএম অফিসের সামনে আসলে চালকরা নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ তখনই সংঘর্ষ ঘটে৷ মারুতি ভ্যানটি এসডিএম অফিসের ভাড়া করা গাড়ি৷ সিধাই থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে৷ এব্যাপারে মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top