News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসআই ও সিআইএ’র সহায়তায় বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত শুরু হয়েছে ঃ মুখ্যমন্ত্রী
Image

আইএসআই ও সিআইএ’র সহায়তায় বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত শুরু হয়েছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ স্বাধীন ত্রিপুরা নাম পাল্টে এখন তিপ্রাল্যান্ডে পরিণত হয়েছে৷ এক সময় যারা

খুমুলুঙয়ে গণমুক্তি পরিষদের সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷
খুমুলুঙয়ে গণমুক্তি পরিষদের সমাবেশে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

সন্ত্রাসবাদীদের উস্কানি দিয়ে স্বাধীন ত্রিপুরার স্লোগানকে সমর্থন করেছেন আজ তারাই তিপ্রাল্যান্ডের দাবিতে রাজ্যভাগের চক্রান্তে সরব হয়েছেন৷ চিন্তার বিষয় হল, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদেরকেই এখন মদত দিচ্ছে৷ বুধবার খুমুলুঙে গণমুক্তি পরিষদের ২১তম কেন্দ্রীয় সম্মেলনের প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার এভাবেই আইপিএফটিকে খোঁচা দিয়েছেন৷ পাশাপাশি সন্ত্রাসবাদীদের মদতদাতা আইএসআই এবং সিআইএ’র সহায়তায় রাজ্যে বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত শুরু হয়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷
মুখ্যমন্ত্রী এদিন সিমনা তমাকারী আসনে উপনির্বাচনের উদাহরণ তুলে বলেন, সন্ত্রাসবাদীদের মদতদাতা আইপিএফটিকে সরাসরি সমর্থনে এগিয়ে আসছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস৷ ঐ কেন্দ্রে তৃণমূল প্রার্থী না দিয়ে আইপিএফটিকে সমর্থন জানাতে সম্মত আছে৷ এক সময় যারা সন্ত্রাসবাদীদের উস্কানি দিত, তখন স্লোগান ছিল স্বাধীন ত্রিপুরা৷ এখন সেই স্লোগান বদলে হয়েছে পৃথক রাজ্য৷ মোট কথা, মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের শান্তি, ঐক্য এবং রাজ্যভাগের চক্রান্তকারীদের কড়া ভাষায় সমালোচনা করে তাদের জনবিচ্ছিন্ন করে দেওয়ার আওয়াজ তুলেছেন৷
জিএমপি’র প্রকাশ্য সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের পেছনে আরএসএস এবং বিজেপির প্রত্যক্ষ মদত রয়েছে সেই বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় তাদের সমালোচনায় মুখর হয়েছেন৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাঙালি বিদ্বেষী জিগির তুলেই রাজ্যের শান্তির বাতাবরণ নষ্ট করার চেষ্টা চলছে৷ এবিষয়ে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজন্য আমলে বাঙালিরা ছিলেন৷ রাজার দরবারে বাঙালি মন্ত্রীও ছিলেন৷ এমনকি রাজন্য আমলে মুদ্রাতেও বাংলা ভাষা ব্যবহার করা হত৷ আজও উপজাতি ছাড়া বাঙালি এবং বাঙালি ছাড়া উপজাতি এরাজ্যে ভাবনাতীত৷ কিন্তু একটা অংশ গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে৷ তারা চাইছে বাঙালি বিদ্বেষী মনোভাব সৃষ্টি করে রাজ্যে শান্তির বাতাবরণ বিনষ্ট করতে৷ মুখ্যমন্ত্রী এদিন সরাসরি আরএসএস এবং বিজেপিকে লক্ষ্য করে বলেন, উপজাতি এলাকায় ওঁরা ধর্মের নামে বিভাজন সৃষ্টির চেষ্টা করে চলেছেন৷ একদিকে বাঙালি বিদ্বেষী মনোভাব তৈরি করা, অন্যদিকে ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে উপজাতি জনপদে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে ঐক্য রয়েছে তাতে চিড় ধরানোর চেষ্টা করা হচ্ছে৷
এদিন তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে রাজ্যের ঐক্য রক্ষা করার ডাক দিয়েছেন৷ পাশাপাশি ঐক্য বিনষ্টকারীদের জনগণের কাছ থেকে আদর্শগতভাবে এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করারও ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
এদিকে, প্রকাশ্য সমাবেশে সিপিএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাতের মূল নিশানায় ছিল আরএসএস এবং বিজেপি৷ আইপিএফটি’র কারণে রাজ্যে অস্থির বাতাবরণ সৃষ্টি হতে চলেছে সেই বিষয়েও তিনি সমালোচনা করেছেন৷ এদিন তিনি বলেন, মোদির গুজরাট মডেল চুপসে গেছে৷ মুখ্যমন্ত্রী আনন্দবেন প্যাটেল তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন৷ তাতে স্পষ্ট মোদির নেতৃত্বে বিজেপির নীতি দলীয় নেতৃত্বরাই এখন মানতে চাইছেন না৷ এছাড়াও সম্প্রতি গোমাংস সহ একাধিক বিক্ষিপ্ত ঘটনাগুলির জন্য তিনি বিজেপিকেই দায়ী করেছেন৷ পাশাপাশি তিনি বলেন, দেশে কর্পোরেট সংস্থাগুলির যে বারবাড়ন্ত তাতে ইন্ধন দিচ্ছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার৷ এসমস্ত কিছুর বিরুদ্ধে দেশে একমাত্র বামেরাই লড়াই সংগ্রামে নিয়োজিত রয়েছে এবং আগামী দিনেও আন্দোলন জারি থাকবে বলে তিনি দাবি করেছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top