News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুরে মিড-ডে-মিল খেয়ে গুরুতর অসুস্থ পাঁচজন পড়ুয়া
Image

কমলপুরে মিড-ডে-মিল খেয়ে গুরুতর অসুস্থ পাঁচজন পড়ুয়া

mid day mealনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট৷৷ মিড-ডে- মিল খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে পাঁচজন সুকল পড়ুয়া৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ধলাই জেলার কমলপুর মহকুমার মেন্দি সুকলে৷ অসুস্থদের সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকদের তত্ত্ববধানে রয়েছে তারা৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে সুকলের পঠন পাঠনের পর পড়ুয়াদের খাওয়ানো হয় মিড- ডে-মিল৷ খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গেই তাদের অভিভাবকদের খবর দেওয়া হয় এবং সুকল কর্তৃপক্ষ তাদের নিয়ে যায় সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখানে তাদের চিকিৎসা চলছে৷ ঘটনার খবর পেয়ে সুকলে যায় প্রশাসনের পদস্থ অফিসাররা৷ হাসপাতালেও গিয়ে খোঁজ খবর নিয়েছেন অসুস্থ পড়ুয়াদের৷
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়ার ফলেই তারা অসুস্থ হয়ে পড়েছে৷ তবে কি ধরণের বিষক্রিয়া হয়েছে এনিয়ে চলছে জল্পনা৷ অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই৷ বর্তমানে পাঁচজন শিশুই সুস্থ্য রয়েছে৷ এদিকে, প্রশাসনের আধিকারীকরা সুকলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন কী ধরণের খাবার শিশুদের মধ্যে সরবরাহ করা হয়েছিল৷ খাদ্যের গুনগত মানও পরীক্ষা করে দেখা হচ্ছে৷ অভিভাবকদের একাংশ অভিযোগ করেছেন সুকলে অত্যন্ত নিম্নমানের মিড-ডে-মিল করা হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top