News Flash

  • Home
  • Uncategorized
  • রেশনে কেরোসিন বরাদ্দ কমল গ্রামীণ ভোক্তাদের, কেন্দ্রকে দায়ী করল রাজ্য
Image

রেশনে কেরোসিন বরাদ্দ কমল গ্রামীণ ভোক্তাদের, কেন্দ্রকে দায়ী করল রাজ্য

Bhanuনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ গণবন্টন ব্যবস্থায় কেরোসিনে কোপ পড়বে খাদ্য দপ্তরের ঘোষিত গ্রামীণ এলাকায়৷ পুর নিগম এলাকায় অবশ্য একই হারে বন্টন করা হবে কেরোসিন৷ কেরোসিনে কোপ পড়ার জন্য খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা কেন্দ্রীয় সরকার গণবন্টন ব্যবস্থায় কেরোসিন সরবরাহ কমিয়ে দিয়েছে বলে দায়ী করেছেন৷ জুলাই মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর বলে তিনি জানিয়েছেন৷
মূলত, খাদ্য দপ্তরের ঘোষিত গ্রামীণ এলাকায় কেরোসিন মাথা পিছু ১ লিটার এবং পুর নিগম এলাকায় মাথাপিছু ৫০০ গ্রাম করে গণবন্টন ব্যবস্থায় সরবরাহ করা হত৷ কেন্দ্রীয় সরকার সরবরাহ কমিয়ে দেওয়ায় জুলাই মাস থেকে গ্রামীণ এলাকায় ভোক্তাদের মাথাপিছু সাড়ে ৭০০ গ্রাম করে গণবন্টন ব্যবস্থায় কেরোসিন সরবরাহ করা হবে৷ যেহেতু পুরবাসীদের আগেও ৫০০ গ্রাম করে কেরোসিন দেওয়া হত সেক্ষেত্রে এই পরিমাণ একই রয়েছে৷ কেন্দ্রীয় সরকার কেরোসিন সরবরাহ বাড়ালে রাজ্যেও খাদ্য দপ্তরের ঘোষিত গ্রামীণ এলাকায় মাথাপিছু কেরোসিনের পরিমাণ বাড়ানো হবে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন৷
এদিকে, যতদিন না একাংশ যান চালক প্রয়োজনের অধিক পেট্রোল সংগ্রহ করা বন্ধ করবে ততদিন এই সংকট কাটবে না বলে তিনি জানিয়েছেন৷ খাদ্যমন্ত্রীর সাফ কথা, যত ট্যাঙ্কার দরকার ততটা আসেনি৷ তার উপর একাংশ যান চালক প্রয়োজনের অধিক পেট্রোল সংগ্রহ করছেন৷ ফলে, তাঁরা প্রয়োজনের অতিরিক্ত পেট্রোল সংগ্রহ করা বন্ধ না করলে এই সংকট আপাতত মিটবে না৷
এদিন খাদ্যমন্ত্রী এক তথ্য তুলে ধরে জানান, প্রতিদিন গড়ে ১৭ ট্যাঙ্কার পেট্রোল এবং ২৬ ট্যাঙ্কার ডিজেল রাজ্যের বিভিন্ন পাম্পে সরবরাহ সম্ভব হচ্ছে৷ যেখানে প্রয়োজন পেট্রোল ও ডিজেল মিলে মোট ৫৮ ট্যাঙ্কারের৷ জুন ও জুলাই মাসের তথ্য তুলে ধরে তিনি জানান, জুন মাসে পেট্রোল ৩২২ এবং ডিজেল ৪৮২ গাড়ি এসেছে৷ জুলাই মাসে পেট্রোল ৩৪৪ এবং ডিজেল ৫২৫ ট্যাঙ্কার এসেছে৷ রাজধানী আগরতলাতে পেট্রোল সংকটের আকার গোটা রাজ্যের তুলনায় মারাত্মক৷ তার কারণ সারা রাজ্যের জন্য যে তেল সরবরাহ করা হয়েছে তার মধ্যে ২৭ শতাংশ আগরতলার জন্য বরাদ্দ করা সম্ভব হয়েছে৷ তবে, এখন যেভাবে পেট্রোল-ডিজেল ট্যাঙ্কার আসা শুরু হয়েছে তা বজায় থাকলে আগামী কয়েকদিনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা যাচ্ছে৷ তবে, সংকট শেষ হবে তা বলা মুশকিল বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী৷ এদিকে, বুধবার রাজ্যের বিভিন্ন পাম্পে পেট্রোলের ২৮টি এবং ডিজেলের ২৬টি ট্যাঙ্কার ঢুকবে৷ এর মধ্যে আগরতলায় পেট্রোলের ৯টি এবং ডিজেলের ২টি ট্যাঙ্কার ঢুকবে৷ এদিন খাদ্যমন্ত্রী জানিয়েছেন, আসাম-আগরতলা জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ ফলে, ২টি জাতীয় সড়ক দিয়েই গাড়ি আসতে শুরু করেছে৷ তাতে, ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে পেট্রোল ও ডিজেলের যে সংকট দেখা দিয়েছে তার কিছুটা মিটবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top