News Flash

  • Home
  • Uncategorized
  • রেশমবাগানে যান সন্ত্রাসের বলি এক বৃদ্ধ
Image

রেশমবাগানে যান সন্ত্রাসের বলি এক বৃদ্ধ

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রেশম বাগান এলাকায় পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম প্রেমানন্দ ভৌমিক৷ বৃদ্ধের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
আসাম-আগরতলা জাতীয় সড়কে রেশমবাগান এলাকায় পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ মৃতের নাম প্রেমানন্দ ভৌমিক৷ বাড়ি রেশমবাগান এলাকায়৷ সোমবার রাত আটটা নাগাদ তিনি কাশীপুর বাজারে গিয়েছিলেন৷ বাজার থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী অটো বৃদ্ধকে ধাক্কা দেয়৷ ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হ ন৷ আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ রাত সাড়ে দশটা নাগাদ বৃদ্ধের মৃত্যু হয়৷ বৃদ্ধের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
এব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ অটো চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top