News Flash

  • Home
  • Uncategorized
  • অল্পেতে প্রাণে বাঁচলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা
Image

অল্পেতে প্রাণে বাঁচলেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা

BIRJIT CONGRESSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ পথ দুর্ঘটনায় অল্পেতে প্রাণে বাঁচলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ মঙ্গলবার বিকেলে তিনি কৈলাসহর থেকে এনইসি রোড ধরে আগরতলার উদ্দেশ্যে আসছিলেন৷ সিধাই থানাধীন সুবল সিং এলাকায় বিপরীত দিক থেকে  আসা একটি ইট বোঝাই লরির সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার গাড়ির সংঘর্ষ হয়৷ তাতে অল্পেতে রক্ষা পান প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা৷ ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ দ্রুত ছুটে যায়৷ ইট বোঝাই লরি এবং লরির চালককে আটক করেছে পুলিশ৷ লরিটির নম্বর টিআর০১-কে-১৫৮১৷  অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার গাড়িটির নম্বর হল টিআর-০১-এক্রস-০২৩৭৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ইট বোঝাই লরির চালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top