News Flash

  • Home
  • Uncategorized
  • পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বকাবকি, ছাত্রীর আত্মহত্যা
Image

পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বকাবকি, ছাত্রীর আত্মহত্যা

suicideeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট৷৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মা-বাবা বকাবকি করায় অভিমানী ছাত্রী ফাঁসীতে আত্মহত্যা করেছে৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে খয়েরপুরের কাছে বণিক্য চৌমুহনী এলাকায়৷ মৃতার নাম জয়তি ভৌমিক৷ সে পল্লিমঙ্গল সুকলের সপ্তম শ্রেণীর ছাত্রী৷
সংবাদে প্রকাশ, এই সুকলের হাফ ইয়ার্লি পরীক্ষায় দেখা গিয়েছে জয়তি অনেকটাই কম নম্বর পেয়েছে৷ নম্বর কম পাওয়ায় তাকে সুকলের দিদিমনি নাকি বকাবকি করেন৷ তারপর বাড়িতে গেলে মা-বাবাও তাকে বকাবকি করে৷ তাতে অভিমান করে সোমবার সকালে বাড়ির কাছেই জয়তি ভৌমিক লোকজনের অলক্ষ্যে ফাঁসীতে আত্মহত্যা করে৷ বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই খবর দেয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপতালে নিয়ে যায়৷ পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ মৃতার পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তার মা ও বাবা পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য বকাবকি করেছিল৷ সে রাতে খাবারও খায়নি৷ সকালে এই কান্ড ঘটিয়ে বসবে জয়তি তা কল্পনাতেও আসেনি মা-বাবার৷ এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top