News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়া হাসাপাতালের আবাসনের ছাদের আস্তরণ ভেঙ্গে রক্তাক্ত চিকিৎসক
Image

তেলিয়ামুড়া হাসাপাতালের আবাসনের ছাদের আস্তরণ ভেঙ্গে রক্তাক্ত চিকিৎসক

attackনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ গত ২৬শে জুলাইয়ের পর আবারো তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালের চিকিৎসকদের কোয়াটারের ছাদের কিছু অংশ ভেঙ্গে আহত আর এক মহিলা চিকিৎসক৷ ঘটনা সোমবার দুপুর ১টা নাগাদ৷ জানা যায় তেলিয়ামুড়া গ্রামীন হাসপাতালের সরকারী আবাসনে থাকা মহিলা চিকিৎসকের থাকার ঘরে হঠাৎ করে ছাদের কিছু অংশ ভেঙ্গে পরে যায়৷ তখন তিনি খাওয়া দাওয়া সেরে বেসিনে হাত ধুতে গেলেই বিপত্তি ঘটে৷ উনার মাথায়, কপালে ও হাত সহ সমস্ত শরীরে আঘাত লাগে৷ উনার চিৎকারে লোকজন ছুটে আসে৷ তিনি জানান এই বিল্ডিংটি অনেক দিনের পুরানো৷ সংস্কারের অভাবে ভগ্ণ দশায় পরিনত হয়ে আছে৷  উল্লেখ্য গত জুলাই মাসের ২৬ তারিখ এমনি ভাবে আর এক মহিলা চিকিৎসক ডঃ মালবিকা দাসের ঘরের ছাদ ভেঙ্গে তিনিও আহত হয়েছিলেন৷ এরপর স্বাস্থ্য দপ্তর সহ এই হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিকদের টনক নড়েনি৷ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি৷ জানা যায় প্রায় ৩৫ বছর পুরানো এই দ্বি-তল বিশিষ্ট বিল্ডিংটি দীর্ঘ দিন ধরেই ভগ্ণ দশায়৷ আতঙ্কে দিন গুজরান করছেন অন্য চিকিৎসকরা৷ যে কোন সময় ভেঙ্গে পরতে পারে এই বিল্ডিংটি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top