News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী বঞ্চিত বেকার যুবক যুবতীদের বিক্ষোভ রাজপথে
Image

চাকুরী বঞ্চিত বেকার যুবক যুবতীদের বিক্ষোভ রাজপথে

Unemployedনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ৷৷ ডিএম, এসডিএম এবং রাজস্বমন্ত্রীর প্রতিশ্রুতির পরও রেভিনিউ দপ্তরে চাকুরি না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন রিজিওনাল সার্ভে ট্রেনিং ইন্সটিটিউটের পাশ করা বঞ্চিত বেকাররা৷ এদিন আগরতলা টাউন হলের সামনে এই বঞ্চিত বেকাররা বিক্ষোভ প্রদর্শন করেন৷
রেভিনিউ দপ্তরের চাকুরির অফার ছাড়া নিয়ে বঞ্চিত বেকারদের বিক্ষোভের ব্যপ্তি ঘটেছে৷ শাসক দলীয় স্তরে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি শুরু হয়েছে অসংগঠিত বেকারদেরও বিক্ষোভ প্রদর্শন৷ শুক্রবার একই ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন রিজিওনাল সার্ভে ট্রেনিং ইন্সটিটিউটের পাশ করা বঞ্চিত বেকাররা৷ আরএসটিআই উত্তীর্ণ বেকারদের বক্তব্য হল ডিএম, এসডিএম এর প্রতিশ্রুতি মতই তারা গাটের পয়সা খরচ করে এডিনগরস্থিত রিজিওনাল সার্ভে ট্রেনিং ইন্সটিটিউট থেকে ৪ মাসের প্রশিক্ষণ নিয়ে পরীক্ষায় পাশ করেন৷ পরীক্ষায় পাশের হার রাজস্বমন্ত্রীর সাথে এই ১৩৬ জন যুবক যুবতী দেখা করলে মন্ত্রী চাকুরির ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন৷ সম্প্রতি এই দপ্তর তেকে ৪০২ টি অফার ছাড়া হয়৷ কিন্তু তাদের ১জনও অফার পাননি৷ এরই প্রতিবাদে আজ তারা বিক্ষোভ প্রদর্শন করেন বলে বঞ্চিত বেকাররা জানান৷ উল্লেখ্য, রাজস্ব দপ্তরে চাকুরি না পেয়ে ক্ষুব্ধ বেকাররা মৈলাকের সিপিএম পার্টি অফিস ভাঙচুর করেন এবং তালা ঝুলিয়ে দেন৷ গত বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে৷ অপরদিকে এই ইস্যুতেই গত মঙ্গলবার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর চন্দ্রীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালাইরপার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কতিপয় বঞ্চিত বেকার৷ এছাড়াও রাজস্ব দপ্তরের এই ৪০২টি অফার ছাড়াকে কেন্দ্র করে বেজায় ক্ষুব্ধ শাসকদলের বিভিন্ন অঞ্চল কমিটির বঞ্চিত কর্মী সমর্থকরা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top