News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের কল্যানপুরে জঙ্গি ডেরায় পুলিশি অভিযান, খতম ৯ জঙ্গি
Image

বাংলাদেশের কল্যানপুরে জঙ্গি ডেরায় পুলিশি অভিযান, খতম ৯ জঙ্গি

ঢাকা, ২৬ জুলাই (হি.স.): জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে বাংলাদেশের কল্যানপুরে খতম করা হল ৯ জঙ্গিকে| সোমবার গভীর রাতের ঘটনা| মঙ্গলবার সকালে ৯ জঙ্গিকে মারতে সক্ষম হয় পুলিশ| গুলশনের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালানোর সঙ্গে এঁদের যোগসাজশ রয়েছে বলেই মনে করা হচ্ছে|

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানিয়েছেন, ‘মধ্যরাতে নিয়মমাফিক টহল দিতে বেড়িয়েছিল পুলিশ| হঠাত্ই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশের জাহাজ বিল্ডিং নামে পরিচিত ভবন থেকে আক্রমণ করা হয় পুলিশের ওপর| পুলিশের ওপর হাতবোমা এবং গ্রেনেড ছোঁড়া হয়| পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে| রাতেই পুলিশের বিশেষ সোয়াট বাহিনী ও আশেপাশের সবগুলি থানা থেকে পুলিশ বাহিনী চলে আসে ঘটনাস্থলে| মঙ্গলবার ভোর ৫টার কিছু পর থেকে হামলাকারীদের নিকেশ করতে অপারেশন স্ট্রম ২৬ শুরু করা হয়| আর তাতেই সফলতা মেলে| মঙ্গলবার সকালে ৯ জঙ্গিকে মারতে সক্ষম হয় পুলিশ|’

পুলিশ জানিয়েছে, এই অভিযানে ৯ জঙ্গি খতম হয়েছে| একজন জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে| ঢাকা মেডিক্যাল কলেজে তার চিকিত্সা চলছে| নিহতদের পরিচয় এখনও জানা না গেলেও, ওই ভবন থেকেই জিহাদি বই, বোমা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ| উদ্ধার হয়েছে আইএস-এর কালো পতাকাও|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top