News Flash

  • Home
  • Uncategorized
  • পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, মৃত ৫ কলেজ ছাত্র
Image

পুনে-মুম্বই এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, মৃত ৫ কলেজ ছাত্র

পুনে, ২৬ জুলাই (হি.স.): পুনে-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃতু্য হল ৫ কলেজ ছাত্রের| মঙ্গলবার ভোর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রামসেট এলাকায়| পুলিশ জানিয়েছে, পুনের একটি কলেজের ৫ জন ছাত্র একটি মারুতি গাড়ি নিয়ে খুব দ্রুতগতিতে পুনের দিক থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল| আচমকা রামসেটের কাছে এসে সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা মারে মারুতিটি| নিমেষেই উল্টে যায় গাড়িটি| ঘটনাস্থলে মৃতু্য হয় ৩ কলেজ ছাত্রের| বাকি ২ জনকে গুরুতর আহত অবস্থায় লোকমান্য তিলক হাসপাতালে ভর্তি করা হয়| কিন্তু, কিছুক্ষণ বাদে তাঁদেরও মৃতু্য হয়|

তবে, যে গাড়িটির পেছনে ধাক্কা মারার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তার কোনও সন্ধান পায়নি পুলিশ|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top