News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়ন্ত্রণ হারিয়েজীপ খাদে , নিহত এক, গুরুতর জখম ১৮ জন যাত্রী
Image

নিয়ন্ত্রণ হারিয়েজীপ খাদে , নিহত এক, গুরুতর জখম ১৮ জন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ অমরপুর মন্দিরঘাট সড়কের রামভদ্র এলাকায় রবিবার একটি যাত্রীবাহী কমান্ডার জীপ বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চালক সহ ১৮ জন আহত হয়েছে৷ ১ জনের মৃত্যু হয়েছে৷
গোমতী জেলার অমরপুর মন্দিরঘাট সড়কের রামভদ্র এলাকায় রবিবার একটি যাত্রীবাহী কমান্ডার জীপ বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে ঘটনাস্থলেই একজনের মর্মান্তিক মৃত্য হয়েছে৷ অপর ১৮ জন আহত হয়েছেন৷ রবিবার ছিল নতুন বাজারের সাপ্তাহিক হাট৷ কমান্ডার জীপটি প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ গাড়িতে বাঁদুর ঝোলা অবস্থায় যাত্রীরা যাচ্ছিল৷ কমান্ডার জীপটি রামভদ্র এলাকায় বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেননি৷ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কমান্ডার জীপটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনার খবর পেয়ে যতনবাড়ি থেকে দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়৷ আহতদের উদ্ধার করে প্রথমে নতুন বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত শিশু কন্যাটির নাম রোমা চাকমা৷ অপর ১৮ জনের মধ্যে ১১ জনকে নতুনবাজার থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ গাড়ির চালক রাজু দাসের অবস্থা খুবই সংকটজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ তাদের প্রত্যেকের বাড়ি মুখছড়ি গাঁওসভার কর্মধর পাড়ায়৷ অতিরিক্ত যাত্রী বহনের ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ কমান্ডার জীপে পরিবহন ক্ষমতার তিনগুণ যাত্রী বহন করার ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ নতুন বাজার থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়৷ অমরপুর মন্দিরঘাট সড়কে প্রতিনিয়তই অতিরিক্ত যাত্রী নিয়ে যানবাহন চলাচল করে৷ পুলিশ সবকিছু দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণেই এধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top