News Flash

  • Home
  • Uncategorized
  • অমরপুর বন দপ্তরের কাজকর্মে ক্ষুব্ধ বনমন্ত্রী
Image

অমরপুর বন দপ্তরের কাজকর্মে ক্ষুব্ধ বনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ অমরপুর আরডি ব্লকের অধীনে লালগিরি পঞ্চায়েতে বাস গড়িয়া মিশনও গড়িয়া একাডেমি মডেল মিশন যৌথ উদ্যোগে কাফরু বাড়ি এলাকায় বনমহোৎসব পালন করা হয়৷ বনমহোৎসবের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া, বিধানসভার সদস্য পরিমল দেবনাথ ও অম্পি কেন্দ্রের বিধায়ক ড্যানিয়েল জমাতিয়া৷ চেয়ারম্যান স্বরব কিশোর জমাতিয়া প্রমুখরা৷ মন্ত্রী নরেশ জমাতিয়ার হাতেপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় বক্তাদের বক্তব্য৷ অনুষ্ঠানে পরিবেশের উপর সকল বক্তারাই বক্তব্য রাখেন৷ সকলের একটাই বক্তব্য ছিল গাছ লাগাতে হবে, অনুষ্ঠানে সব দর্শকদের প্রতিক্ষা ছিল মন্ত্রী নরেশ জমাতিয়া কি বলবে অথবা মন্ত্রীর ভাষণে পরিবেশ সম্পর্কে কি শোনা যায় তার অপেক্ষা ছিল৷ কিন্তু মন্ত্রী নরেশ জমাতিয়ার ভাষণ শুরুতেই শোনা গেল অমরপুর বন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ দেববর্মাকে তীব্র ভাষায় আক্রমণ৷ মন্ত্রীর বক্তব্যে অমরপুর বন দপ্তরের কাজের গাফিলতির কথা৷ মন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার কোটি কোটি টাকা দিচ্ছে উন্নয়নের জন্য৷ অনুষ্ঠান সকাল এগারটায় শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানটি শুরু হয় দুপুর এক ঘটিকায়৷ তারপরও দর্শকদের খামতি ছিল না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top