News Flash

  • Home
  • Uncategorized
  • ৭৯ টিলায় বিদ্যুৎ নিগমের গুদামে ভয়াবহ অগ্ণিকান্ড
Image

৭৯ টিলায় বিদ্যুৎ নিগমের গুদামে ভয়াবহ অগ্ণিকান্ড

fire phtoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই ৷৷ ৭৯ টিলায় শনিবার সাত সকালে অল্পেতে ভয়াবহ অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বিদ্যুৎ নিগমের গুদামঘর৷ সকাল নাগাদ এলাকার লোকজন বিদ্যুৎ নিগমের গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন৷ তখনই তারা সেখানে ছুটে যান৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীকে৷ দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসেন৷ স্থানীয় লোকজনদের সহযোগিতায় দমকল বাহিনীর দুটি ইঞ্জিন দ্রুত আগুন আয়ত্বে আনে৷ এর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি৷ রাতের বেলায় এই অগ্ণিকান্ডের ঘটনা ঘটলে হয়তো গুদাম ঘরটিকে আগুনের তান্ডবলীলা থেকে রক্ষা করা যেত কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ কিভাবে অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে অবশ্য বিস্তারিত তথ্য মিলেনি৷ তবে, প্রাথমিকভাবে আশঙ্ক করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্ণিকান্ডের সূত্রপাত হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top