News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় ৬০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার দুই
Image

তেলিয়ামুড়ায় ৬০ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার দুই

NoDrugsনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ জুলাই৷৷ ত্রিপুরার মুল গেইট চুড়াইবাড়ীতে ফাঁকী দিয়ে বহিঃরাজ্যের এক নেশা সামগ্রী বোঝাই লরি আটক তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানা এলাকায়৷ গাড়ি থেকে উদ্ধার হয় আনুমানিক ৬০ লক্ষাধিক টাকা মূল্যের কফসিরাপ ও অবৈধ লক্ষাধিক টাকার শব্দবাজী৷ ঘটনায় জানা যায়, শনিবার দুপুর ১টা নাগাদ অন্যান্য দিনের মত মুঙ্গিয়াকামী থানার ওসি শ্যামল দেববর্মা, সেকেন্ড অফিসার শিব শঙ্কর ত্রিপুরা সহ অন্যান্য পুলিশকর্মী রোজকার গাড়ি চেকআপে বসে৷ অপর দিকে পশ্চিমবঙ্গ থেকে আসা ডব্লিও বি ৫১-এ-১২৪১ নম্বরের একটি গাড়িকে মুঙ্গিয়াকামীতে আসাম আগরতলা সড়কের ৩৬ মাইল এলাকায় দাড় করাবার জন্য সিগন্যাল দিলে সে দ্রুতবেগে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে পুলিশ গাড়িটিকে ধাওয়া করে ঐ এলাকা থেকে মুঙ্গিয়াকামী থানায় নিয়ে যায়৷ চালকের কথায় অসংলগ্ণতা থাকায় গাড়িটিতে তল্লাসী চালিয়ে দেখতে পায় তাতে বেআইনী মজুত বিশাল পরিমান নেশা জাতীয় কফসিরাপ ও শব্দবাজী রয়েছে৷ খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে এসডিপিও লাকী চৌহান৷ গাড়ির ত্রিপাল খুলে প্রায় কুড়ি হাজার বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়৷ যার মূল্য ৬০ লক্ষাধিক টাকা হবে বলে জানায় পুলিশ তা বাজেয়াপ্ত করে৷ এছাড়াও লক্ষ্যধিক টাকা মূল্যের শব্দবাজী আটক করে ঐ  গাড়ি থেকে৷ সাথে গাড়ির চালক সুরজিত বিশ্বাস (২৬) বাড়ী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চালাকাই গ্রামে ও সহ চালক রমল ঘোষ (২৪) বাড়ি পশ্চিমবঙ্গ৷ পুলিশ জানায় এই গাড়িটি পশ্চিমবঙ্গ থেকে আগরতলার বিশাল ট্রান্সপোর্টে দ্রব্য সামগ্রী নিয়ে যাচ্ছিল৷ তাতেই মজুত এই নেশা সামগ্রী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top