News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক নীতি চূড়ান্ত করতে তৎপর প্রদেশ কংগ্রেস
Image

রাজনৈতিক নীতি চূড়ান্ত করতে তৎপর প্রদেশ কংগ্রেস

PCCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আগামীদিনের রাজ্যে দলের রাজনৈতিক নীতি কী হবে তা চূড়ান্ত করতে চলেছে কংগ্রেস৷ ৩ আগষ্ট জনসমাবেশে ঘোষণা করা হবে সেই নীতি৷ তাতে থাকবে উপজাতিদের নিয়ে দলীয় নীতি৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বীরজিৎ সিনহা৷ একই সাথে কংগ্রেস ত্যাগী বিধায়কদের প্রসঙ্গে তিনি বলেন, দল এখন রাহু মুক্ত হয়েছে৷ নতুনদের নিয়ে আগামীদিনে এগিয়ে যাবে কংগ্রেস৷ এই প্রত্যয়কে সামনে রেখে ৩ আগষ্টের জনসমাবেশ থেকে ভবিষ্যৎ কর্মসূচী ঘোষণা করা হবে বলে পিসিসি সভাপতি জানিয়েছেন৷
এদিন, তিনি বলেন, যারা কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন তাদের আদর্শচ্যুতি ঘটেছে৷ মূলত, সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া ভৃগুরাম রিয়াং এবং বিমল চাকমাকেই পিসিসি সভাপতি কটাক্ষ করেছেন৷ স্পষ্টভাবে বলেন, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ আর এই পরিত্যাক্তরাই এখন অন্য রাজনৈতিক শিবিরে যোগ দিচ্ছেন৷ পিসিসি সভাপতি দাবি করে বলেন, কোন রাজনৈতিক দল কংগ্রেসের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না৷ বামেদের সাথে এ রাজ্যে কোনভাবেই জোট হবে না৷ দলের সভানেত্রী সোনিয়া গান্ধী এবং সহ সভাপতি রাহুল গান্ধীর সাথে এবিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ হাইকমান্ড জোটের প্রসঙ্গটি রাজ্যের হাতে তুলে দিয়েছে৷ রাজ্যস্তরে প্রদেশ কংগ্রেস কমিটি স্থির করবে জোটের বিষয়টি৷
এদিন তিনি আরো জানিয়েছেন, আগামী ৩ আগস্ট রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক এআইসিসি সাধারণ সম্পাদক সিপি যোশী আসবেন৷ সেদিন জনসমাবেশে অংশ নেবেন৷ মূলত, চিটফান্ড ইস্যুতেই ঐদিন র্যালি এবং জনসমাবেশ সংগঠিত করা হবে৷ এরই পাশাপাশি দ্রব্যমূল্যবৃদ্ধি এবং কর্মচারী বঞ্চনা নিয়ে প্রদেশ কংগ্রেস সোচ্চার হবে৷ ৩ আগস্ট র্যালি শেষে চিটফান্ড ইস্যুতে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেবেন বলে পিসিসি সভাপতি জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top