News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের নয়া নীতিতে করের বোঝা চাপাতে চলেছে পুর নিগম, সৃষ্টি হল ধোঁয়াশা
Image

কেন্দ্রের নয়া নীতিতে করের বোঝা চাপাতে চলেছে পুর নিগম, সৃষ্টি হল ধোঁয়াশা

AMCনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ পুরবাসীদের জন্য স্মার্ট সিটি কিংবা আমরুট এই প্রকল্পগুলি সত্যিই কি লাভদায়ক, আজ পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহার বক্তব্যে প্রশ্ণ উঠেতে শুরু করেছে৷ কেন্দ্রীয় সরকারের নয়া নগরোন্নয়ন নীতি অনুযায়ী স্মার্ট সিটি ও আমরুট প্রকল্পগুলি যে শহরে কার্যকর হবে সেখানে সম্পত্তি কর নতুন ভাবে বিন্যাস করা হবে৷ সম্পত্তি করের নতুন বিন্যাস অনুযায়ী চারটি ক্যাটাগরীতে রাখা হয়েছে পুরবাসীদের৷ এ, বি, সি এবং ডি এই ক্যাটাগরীতে পুরবাসীদের কাছ থেকে সম্পত্তি কর আদায় করা হবে৷ এই বিষয়ে পুর নিগমের তরফে দাবী আপত্তি নিয়ে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে পুর নিগমের মেয়র বলেন, বিজ্ঞপ্তিতে পুরবাসীদের এই নতুন বিন্যাস অনুযায়ী সম্পত্তি করের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে৷ এক মাসের মধ্যে পুরবাসীদের মতামত সংগ্রহ করা হবে৷ এরপর এই মতামতগুলি পর্যালোচনা করবে পুর নিগম৷ পরিশেষে নতুন বিন্যাসে সম্পত্তি কর আদায়ের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে৷ তবে, স্মার্ট সিটি এবং আমরুট প্রকল্পের আওতাভুক্ত হতে গেলে কেন্দ্রীয় সরকারের নতুন বিন্যাসিত সম্পত্তি কর আদায় করতে হবে৷ এদিন তিনি দাবি করে বলেন, এ এবং বি ক্যাটাগরীর পুর বাসীদের সম্পত্তি কর কিছুটা হলেও বাড়বে৷ অন্যদিকে, সি এবং ডি ক্যাটাগরীতে বিশেষ করে যারা বস্তিবাসী তাদের করের মাত্রা আগের তুলনায় কমবে৷
পুর এলাকায় সকলের কাছ থেকেই একই হারে কর আদায় করা হচ্ছে৷ স্মার্ট সিটি এবং আমরুট প্রকল্পের অন্তর্ভুক্তির সাথে সাথেই কেন্দ্রের নয়া নীতি অনুযায়ী সম্পত্তি কর বিন্যাস করে আদায় করতে হবে৷ সেই মোতাবেক কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যকে নির্দেশ দিয়েছে৷
এদিন, পুর নিগমের এই বিজ্ঞপ্তির ভিত্তিতে বিজেপি রাজ্য কমিটি সাংবাদিক সম্মেলন করে জানায়, পুর নিগম গাণিতিক জোচ্চুরি এবং জালিয়াতি করে পুরবাসীদের সম্পত্তি করের নতুন বিন্যাস করার পরিকল্পনা নিয়েছে৷ বিজেপি রাজ্য কমিটির অভিযোগ তাতে পুরবাসীদের সম্পত্তি কর মারাত্মকভাবে বেড়ে যাবে৷ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবেন সি এবং ডি ক্যাটাগরীর পুরবাসীরা৷ অবশ্য যে তথ্য বিজেপি রাজ্য কমিটি তুলে ধরেছে তাতে দেখা গিয়েছে, এ, বি, সি এবং ডি সমস্ত ক্যাটাগরীর পুরবাসীদের ঘাড়ে খুব শীঘ্রই মারাত্মক সম্পত্তি করের বোঝা চাপতে চলেছে৷ নিগমের মেয়র অবশ্য বিজেপির এই অভিযোগ পুরোটাই খারিজ করে দিয়েছেন৷ তিনি দাবি করে বলেন, পুরবাসীদের চারটি ক্যাটাগরীতে বিভক্ত করা হয়েছে ঠিকই কিন্তু, যতটা সম্পত্তি কর বাড়বে বলে প্রচার করা হয়েছে ততটা প্রভাব পড়বে না৷ তবে তিনি অনুমান করে বলেন, এ ক্যাটাগরীর পুরবাসীদের ন্যুনতম ১১০-১১২ টাকা এবং বি ক্যাটাগরীর পুরবাসীদের ৩৬ টাকা করে সম্পত্তি কর বাড়বে৷ অবশ্য এই সমস্ত কিছুই অনুমান ভিত্তিক বলে তিনি জানিয়েছেন৷ সাথে এও বলেন, গত অর্থবছরে ৪ কোটি ৩৮ লক্ষ টাকা সম্পত্তি কর আদায় করতে পেরেছে পুর নিগম৷ ২০১৬-১৭ অর্থবছরে নতুন বিন্যাস অনুযায়ী সম্পত্তি কর আদায় করা হলে তার পরিমান বাড়বে আরও কুড়ি লক্ষ টাকা৷ ফলে, এদিন এই সম্পত্তি করের বিষয়ে পুর বিজ্ঞপ্তি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সেই বিষয়ে পুরবাসীদের সতর্কভাবে সমস্ত দিক বিবেচনা করার জন্য বলেন পুর নিগমের মেয়র৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top