News Flash

  • Home
  • Uncategorized
  • যাত্রী সেজে টমটম চালকের মোবাইল ছিনতাই, ধৃত দুই
Image

যাত্রী সেজে টমটম চালকের মোবাইল ছিনতাই, ধৃত দুই

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতরলা, ২২ জুলাই৷৷ রাজধানী আগরতলা শহরের হারাধন সংঘ এলাকা থেকে টমটমের যাত্রী সেজে টমটম চালকের মোবাইল ছিনতাইকারী দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ধৃতদের মধ্যে একজন চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী৷
রাজধানী আগরতলা শহর এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য ক্রমশ বেড়ে চলেছে৷ রাজীব সিং নামে এক টমটম চালকের টমটমে যাত্রী সেজে উঠে টমটম চালকের মোবাইল ছিনতাই করে পালিয়েছিল দুই ছিনতাইকারী৷ বৃহস্পতিবার রাতে এডভাইজার চৌমুহনীতে ছিনতাইকারীদের দেখে চিনে ফেলেন টমটম চালক রাজীব সিং৷ স্থানীয় লোকজন ও ক্লাবের সদস্যদের তিনি বিষয়টি জানান৷ তখনই দুই ছিনতাইকারীকে আটক করা হয়৷ তাদেরকে আটক করে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ছিনতাইকারীরা নিজেদেরকে পুলিশের আইবি বলে পরিচয় দিয়েছিল বলেও জানায় মোবাইল ফোনের মালিক রাজীব সিং৷
আটক দুই ছিনতাইকারী হল রামু দেববর্মা ও পিয়োশ দাস৷ পুলিশ তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top