News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাকে মহিলাকে ধর্ষণের চেষ্টা ধৃত চালক ও সহচালক
Image

ট্রাকে মহিলাকে ধর্ষণের চেষ্টা ধৃত চালক ও সহচালক

নিজস্ব প্রতিনিধি, আগরতরলা, ২২ জুলাই৷৷ দক্ষিণ জেলার পিআরবাড়ি থানা এলাকা বাস গাড়িতে এক উপজাতি মহিলাকে

ফাইল ছবি
ফাইল ছবি

ধর্ষণের রেশ কাটতে না কাটতেই মুঙ্গিয়াকামী থানা এলাকায় ৪৬ মাইলে জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারে আরো এক উপজাতি মহিলাকে ধর্ষণের চেষ্টা করে চালক ও সহচালক৷
দক্ষিণ ত্রিপুরা জেলার পিআরবাড়ি থানা এলাকায় চলন্ত বাসে এক উপজাতি মহিলাকে ধর্ষণের ঘটনার পর আসাম-আগরতলা জাতীয় সড়কে চলন্ত তেলের ট্যাঙ্কারে আরো এক উপজাতি মহিলাকে ধর্ষণের চেষ্টা করেছে ট্যাঙ্কারের চালক ও সহ চালক৷ জানা যায় মুঙ্গিয়াকামী থানাধীন ১৮ মুড়া পাহাড় এলাকার ৪৬ মাইলের এক উপজাতি মহিলা তেলিয়ামুড়া শহরে আসার উদ্দেশ্যে একটি তেলের ট্যাঙ্কারে উঠেন৷ কিছু রাস্তা আসার পরই প্রথমে গাড়ির সহচালক গৌতম দেববর্মা মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে৷ গাড়ির চালক গৌরাঙ্গ নাথও একই ধরনের আচরণ করে৷ ৪১ মাইল এলাকায় পৌঁছতেই মহিলা চিৎকার শুরু করেন৷ তখনই মহিলাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়৷ মহিলাকে নামিয়ে দিয়ে তেলের ট্যাঙ্কারটি রওনা দেয় উদয়পুরের উদ্দেশ্যে৷ এদিকে মহিলা অন্য একটি গাড়ি করে মহারাণীপুর পৌঁছেন৷ মহারাণীপুরে অবস্থানরত পুলিশকে বিষয়টি জানান এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান৷ বিষয়টি সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানার পুলিশকে জানানো হয়৷ পুলিশ করইলং এলাকায় গাড়িটি আটক করে৷ চালক ও সহচালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান ওই উপজাতি মহিলা৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির খোয়াই জেলা কমিটির সম্পাদক৷ তিনি ঘটনায় জড়িত ট্যাঙ্কার গাড়ির চালক ও সহচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷
তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত চালক গৌরাঙ্গ নাথ ও সহচালক গৌতম দেববর্মাকে মুঙ্গিয়াকামী থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top