News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে চা বাগান জবর দলের চেষ্টা, প্রতিবাদে নামল শ্রমিকরা
Image

কল্যাণপুরে চা বাগান জবর দলের চেষ্টা, প্রতিবাদে নামল শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ কল্যাণপুর চা বাগানের জমি জবর দখল করে পুকুর খনন ও সবজি চাষ সহ অন্যা্যন ফলনশীল গাছলাগানোর প্রতিবাদে শতাধিক চা বাগান শ্রমিক শুক্রবার জবর দখলমুক্ত অভিযানে সামিল হন৷ তারা বিভিন্ন গাছের চারা কেটে ফেলেন এবং পুকুরের মাঝখানে সীমানা নির্ধারণ করে তা ভরাট করে দেবার নির্দেশ দেন দখলদারকে৷
কল্যাণপুর চা বাগানের জমি জবর দখলের ঘটনা দীর্ঘদিন ধরেই চলে আসছে৷ তাতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে৷ শুক্রবার সকালে পুঞ্জিভূত ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটে৷ শতাধিক চা বাগান শ্রমিক আনন্দ টিলায় হানা দেন৷ সেখানকার দিলীপ দাস নামে এক ব্যক্তি চা বাগানের জায়গা জবর দখল করে মাছ চাষের জন্য পুকুর তৈরি করে ফেলেছেন৷ সবচি চাষ, নারিকেল ও সুপারি গাছ লাগিয়েছিল৷ বাগানের তরফে বারবার আপত্তি জানানো সত্ত্বেও তিনি কর্ণপাত করছিলেন না৷ শুক্রবার সকালে শ্রমিকরা সংঘবদ্ধভাবে সেখানে হানা দিয়ে গাছপালা কেটেছেন এবং পুকুরের মাঝখানে সীমানা নির্ধারণ করে দেন৷ অভিযানে নেতৃত্ব দেন চা শ্রমিক সংগঠনের সভাপতি রামপ্রসাদ কুর্মি৷ তিনি বলেন কেউ চা বাগানের জমি দখল করার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্তা নেওয়া হবে বলে তিনি জানান৷
কল্যাণপুর চা বাগানটি দীর্ঘদিন আগেই ফেলে পালিয়ে যায় মালিক৷ তারপর শ্রমিকদের দ্বারাই বাগানটি পরিচালিত হচ্ছে৷ এরই মধ্যে বাগানের জমি জবর দখল করার ঘটনায় ক্ষোভে ফঁুসছেন শ্রমিকরা৷ এর বর্হিপ্রকাশ ঘটেছে শুক্রবার সকালে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top