News Flash

  • Home
  • Uncategorized
  • নিজেকে একা ভাববেন না, জঙ্গিবাদ দমনে দুই দেশ একইভাবে চলবে, হাসিনাকে বললেন মোদি
Image

নিজেকে একা ভাববেন না, জঙ্গিবাদ দমনে দুই দেশ একইভাবে চলবে, হাসিনাকে বললেন মোদি

নয়াদিল্লি, ২১ জুলাই৷৷ জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুরো বাংলাদেশের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী৷
বৃহস্পতিবার বিকেলে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী৷

বৃহস্পতিবার বিকেলে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী৷ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ একা নয়, আপনি নিজেকে একা ভাববেন না৷ জঙ্গিবাদ দমনে দুই দেশ একইভাবে চলবে৷ ওই ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ এদিনের বার্তার শুরুতেই বাংলা বলে শেখ হাসিনাকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী৷ বক্তব্যের শুরুতে মোদী বলেন, আজ থেকে আমাদের দুদেশের মধ্যে আদান-প্রদান আরও সহজ হলো৷ আমরা আরও কাছাকাছি এলাম৷ বাংলাদেশ-ভারত বাণিজ্যের বিকাশ বিষয়ে তিনি বলেন, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হতে যাচ্ছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কাণ্ডারী৷ ব্যবসা-বাণিজ্যের মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরও উপরে যাবে৷ দুই দেশের মধ্যে উন্নতি আরও হবে৷ এদিনের দুজনের বার্তায় উঠে আসে গুলশান হামলার প্রসঙ্গত৷ গুলশানের ঘটনার তীব্র নিন্দা করে মোদী বলেন, ঢাকার গুলাশানে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়৷ এ ঘটনায় নিহত নিরপরাধ ব্যক্তিদের জন্য পুরো ভারতবাসী প্রার্থনা করেছে৷ এরকম কঠিন পরিস্থিতিতে শেখ হাসিনা দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়েছেন৷ তিনি বলেন, বাংলাদেশের পাশে পুরো ভারত রয়েছে৷ যেকোনো ধরনের সহযোগিতায় ভারত সরকার আপনাদের পাশে থাকবে৷
আগামীতে আরও গভীর সম্পর্কের মধ্য দিয়ে অর্থনীতিতে মজবুত ভিত্তি রচনা করবে বাংলাদেশ-ভারত৷ ভারত-বাংলাদেশ পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরের ইন্টিগ্রেটেড টেকপোস্টের আমদানি-রফতানি বাণিজ্যের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্স এমনই আশার কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ- ভারতের মধ্যে সড়ক রেল চালু হয়েছে৷ সার্বিক বাণিজ্য ব্যবস্থা রয়েছে৷ আমরা আরও এগিয়ে যাবো৷ এ সময় মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান সবসময় চির স্মরণীয় বলেও মত দেন শেখ হাসিনা৷ তিনি বলেন, আমাদের সরকার মনে করে বাংলাদেশ ভারত ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা অব্যাহত থাকবে৷ তারা সমসময় পাশে থাকবেন৷ দুই দেশের জনগণের জন্যই শক্তিশালী যোগাযোগ দরকার ছিল৷ তা সুপ্রতিষ্ঠিত হয়েছে৷ তা আরও সুসম্পর্কে যাবে৷ এছাড়া আঞ্চলিক যোগাযোগ সৃষ্টি হয়েছে এটিও আমাদের বাণিজ্য উন্নতির অন্যতম দিক৷ তিনি বলেছেন, দুই দেশের অর্থনীতি আরও মজবুত ভিত্তি পাবে৷ কারণ এ দুই দেশের সম্পর্ক মানুষে-মানুষে৷ এটি সেই ১৯৭১ সাল থেকেই৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ভারত-বাংলার উন্নয়নের জন্য আমরা সব রকম সাহায্য করব৷ দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিন বলেও উল্লেখ করেন তিনি৷
ভারতের পেট্রাপোল ও (উত্তর ২৪ পরগনা) ও বাংলাদেশের বেনাপোল (যশোর) সীমান্তের স্থলবন্দরের ইন্টিগ্রেটেড টেকপোস্ট, আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল, বাস টার্মিনাট্টীলের কাজ শুরু হয়েছে৷ দুদেশের সীমান্তে পণ্য খালাসের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ব্যবসায়ীরা৷
ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বেনাপোল বন্দরের লাগোয়া ভারতীয় অংশে তৈরি করা হয় ইন্টিগ্রেটেড টেকপোস্ট৷ লিংক রোড তৈরি করে সীমান্তের অপর দিকে বাংলাদেশের বেনাপোলের সস্থে স্থলবন্দরটির সংযোগ করা হয়েছে৷ এক হাজার পণ্যবাহী ট্রাক ধারণের ক্ষমতা রয়েছে এই স্থলবন্দরের৷ নিরাপত্তায় রয়েছে বিএসএফ ট্রাক টার্মিনাল, এয়ারকন্ডিশন গোডাউন, এক্সপোর্ট-ইমপোর্ট জোন ও স্ক্যানিং মেশিনসহ যে কোনও আধুনিক স্থল বন্দরের সবরকম সুবিধা থাকছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top