News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএনএল মোবাইল পরিষেবা মুখ থুবড়ে পড়ল রাজ্যে, দুর্ভোগ
Image

বিএসএনএল মোবাইল পরিষেবা মুখ থুবড়ে পড়ল রাজ্যে, দুর্ভোগ

Mobile Towerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ রাজ্যে মুখ থুবড়ে পড়ল বিএসএনএল’র মোবাইল পরিষেবা৷ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সারা রাজ্যে বিএসএনএল’র মোবাইল পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যায়৷ মোবাইলে টাওয়ার দেখা গেলেও ইনকামিং কিংবা আউটগোয়িং কোনটাই হচ্ছিল না৷ এমনকি এসএমএসও পাঠানো যাচ্ছিল না৷ এবিষয়ে বিএসএনএল কর্তৃপক্ষও সঠিকভাবে কিছু জানাতে পারেননি৷
রাজ্যে বিএসএনএল’র বেহাল পরিষেবা দীর্ঘদিনের৷ ল্যান্ডলাইন থেকে শুরু করে মোবাইল সহ ইন্টারনেট পরিষেবা সমস্ত কিছুই মুখ থুবড়ে পড়েছে৷ ল্যান্ড লাইন গ্রাহকরা এখন এই পরিষেবা নিতে চাইছেন না৷ অনেকেই ল্যান্ড লাইন ছেড়ে দিচ্ছেন৷ ইন্টারনেট পরিষেবাও মারাত্মকভাবে মুখ থুবড়ে পড়েছে৷ সম্প্রতি বাংলাদেশের কক্সবাজার থেকে ব্যান্ড উইথ আমদানি করেও রাজ্যে ইন্টারনেট পরিষেবা মানোন্নয়ন ঘটাতে পারেনি বিএসএনএল৷ তবে, সংস্থার কর্তাদের বক্তব্য আগের তুলনায় ইন্টারনেট পরিষেবা অনেকটাই শুধরেছে৷
তবে, এদিন রাজ্যের সমস্ত বিএসএনএল মোবাইল গ্রাহকদের বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে৷ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বহু চেষ্টা করেও বিএসএনএল’র প্রকৌশলীরা পরিষেবা স্বাভাবিক করতে পারেননি৷ এমনকি কি কারণে সারা রাজ্যে মোবাইল পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে সে বিষয়েও কোন কিছু জানাননি সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকরা৷ এদিন, বিএসএনএল ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার আর রবিচন্দ্রনের সাথেও বহু চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি৷ সূত্র অনুসারে জানা গেছে, গোটা পূর্বোত্তরেই বিএসএনএল মোবাইল পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top