News Flash

  • Home
  • Uncategorized
  • মাইক্রো সেভিংসে টাকা রাখতে গিয়ে নাজেহাল মানিকভান্ডারের ব্যবসায়ীরা
Image

মাইক্রো সেভিংসে টাকা রাখতে গিয়ে নাজেহাল মানিকভান্ডারের ব্যবসায়ীরা

indianrupeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই৷৷ মাইক্রো সেভিংসে টাকা রাখতে গিয়ে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন মানিকভান্ডার বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ৷ নিযুক্ত এজেন্টের জন্য কূপন সংখ্যা সীমিত থাকার ফলেই জটিলতা দেখা দিয়েছে৷ এই জটিলতা দূর করতে ত্রিপুরা স্টেট কোপারেটিভ সোসাইটির এমডি এবং জিএমের দ্বারস্থ হয়েও নিরাশ হয়েছেন আমানতকারীরা৷
রাজ্যের বহু মানুষের কষ্টার্জিত টাকা পয়সা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠা চিটফান্ডগুলো৷ রাজ্য সরকার বিলম্বে হলেও চিটফান্ড টাকা জমা না রেকে ব্যাঙ্কগুলিতে টাকা জমা রাখতে পরামর্শ দিয়েছে৷ সে অনুযায়ী ধলাই জেলার কমলপুরের মানিক ভান্ডার বাজারের ব্যবসায়ীরা ত্রিপুরা স্টেট কোপারেটিভ ব্যাঙ্কের এজেন্টের মাধ্যমে মাইক্রোসোভিংসে টাকা জমা রেখে আসছেন বহুদিন ধরে৷ লক্ষণীয় বিষয় হল দুর্গাবাড়ি ও মরাছড়া ব্রাঞ্চে মাত্র ২ জন এজেন্ট নিযুক্ত রয়েছেন৷ তাদের জন্য কুপন রয়েছে প্রতিদিন ৩০ হাজার টাকা৷ অথচ গ্রাহকের চাহিদা এর চেয়ে অনেক বেশি৷ অথচ বেশি পরিমাণ কুপন সরবরাহ করছে না ব্যাঙ্ক৷ বিষয়টি নিয়ে ভোক্তারা একাধিকবার স্টেট কোপারেটিভ ব্যাঙ্কের এমডি এবং জিএমের দ্বারস্থ হয়েছেন৷ কিন্তু অবস্থার কোন উন্নতি হয়নি৷ তাতে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন ভোক্তারা৷ অবিলম্বে স্টেট কো অপারেটিভ ব্যাঙ্কের এজেন্টের সংখ্যা বৃদ্ধি ও কুপনের পরিমাণ বৃদ্ধি করার জন্য দাবি জানানো হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top