News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ধিত পুর নিগম এলাকায় রাস্তার বেহাল অবস্থা, প্রতিবাদে অবরোধ বড়জলায়
Image

বর্ধিত পুর নিগম এলাকায় রাস্তার বেহাল অবস্থা, প্রতিবাদে অবরোধ বড়জলায়

Protestনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷ আগরতলা পুর নিগম এলাকার রাস্তাঘাট সংস্কার করাকে কেন্দ্র করে অনীহার ঘটনায় বিভিন্ন ওয়ার্ড এলাকায় ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে৷ মঙ্গলবার বড়জলা এয়ারপোর্ট রোডে ক্ষোভের বর্হিপ্রকাশ ঘটেছে৷ রাস্তাঘাট সংস্কারের দাবিতে এলাকার জনগণ  দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন৷ জানা যায়, বড়জলার জনকল্যাণ সংঘ এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ প্রায় দশবছর আগে ইট সলিংয়ের কাজ হাতে নেওয়া  হয়েছিল৷ বর্তমানে রাস্তাটি নরক জঞ্জালে পরিণত হয়েছে৷ রাস্তার পাশের ড্রেইন ভেঙ্গে  মূল রাস্তায় জল গড়াচ্ছে৷ আবর্জনা ও ময়লা ড্রেইন থেকে রাস্তায় এসে স্তূপাকার হচ্ছে৷ ফলে এই রাস্তা দিয়ে চলাচল করা কষ্টকর হয়ে ওঠেছে৷ বিষয়টি স্থানীয় জনগণের পক্ষ থেকে মেয়র ইন কাউন্সিল এবং পূর্ত দপ্তরের নজরেও আনা হয়েছে৷ কিন্তু এব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি৷ শেষ পর্যন্ত বাধ্য হয়েই এলাকার লোকজন মঙ্গলবার বড়জলা এয়ারপোর্ট পথ অবরোধ করেন৷ একটানা তিনঘন্টা ধরে পথ অবরোধ চলতে থাকে৷ তাতে দুর্ভোগ চরম আকার ধারণ করে৷ খবর পেয়ে পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকরা অবরোধস্থলে ছুটে যান৷ আগামী ১৫ দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয় পূর্ত দপ্তর৷ এরপরই পথ অবরোধমুক্ত করেন এলাকাবাসী৷ তারা স্পষ্টভাবে জানিয়ে দেন, প্রতিশ্রুতি অনুযায়ী রাস্তাটি দ্রুত সংস্কারের কাজ হাতে না নেওয়া হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷ আগরতলা পুর নিগম এলাকায় রাস্তাঘাটের এহেন দুর্গতি কোনভাবেই মেনে নেওয়া যায় না বলেও তারা অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top