News Flash

  • Home
  • Uncategorized
  • তীব্র খাদ্যাভাবে রয়েছেন ত্রাণ শিবিরে আশ্রিত বন্যা দুর্গতরা
Image

তীব্র খাদ্যাভাবে রয়েছেন ত্রাণ শিবিরে আশ্রিত বন্যা দুর্গতরা

Flood afftectedনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ জুলাই৷৷ দীর্ঘ ১৬ বছর পর বৃষ্টিতে প্লাবিত হয়েছে আগরতলা-সাব্রুম সড়ক৷ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে৷ মঙ্গলবার যদিও হাল্কা বৃষ্টিপাতে ফলে কোন কোন স্থানে জাতীয় সড়কের উপর জল জমে গিয়েছিল৷ চড়িলাম পঞ্চায়েতের কাছে চারটি পরিবারের বারোজন সদস্য এখন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে শিবিরে আশ্রিত৷ তাদের বাড়ি ঘর ভেঙ্গে জলে ভাসিয়ে নিয়ে গিয়েছে৷ গরু, ছাগল ও অন্যান্য গৃহপালীত পশুর খাবার নেই৷ সোমবার চড়িলামের চার পরিবারের ১২ জন সদস্য চিড়াগুড় খেয়ে রাত্রি যাপন করলেও খবর লেখা পর্যন্ত তাদের পেটে ভাত জুটেনি৷
সিপাহীজলা জেলার মোট তিন হাজার পচাত্তর জন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিডিও শান্তনু বিকাশ দাস জানিয়েছেন৷ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর চড়িলাম পঞ্চায়েতের সাধারণ মানুষ৷ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল চড়িলাম, ছেচড়ীমাইল, পুড়ানবাড়ী, লালসিংমুড়া, রামছড়া, শিকোরিয়া৷ ঐসব এলাকার দই হাজার পঁচাত্তর জনের বাড়িঘর মূল্যবান সম্পদ জলে ভাসিয়ে নিয়ে গিয়েছে৷
এছাড়া বিশালগড়ের গোপিনগর, বাতিলারমা, কসবা, কে কে নগর, চন্দ্রনগর, বাইদ্যাদিঘি, রাউৎমলা, লক্ষ্মীবিল প্রভৃতি স্থানে বন্যায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়৷ এলাকাবাসীর অভিযোগ জলমগ্ণ অবস্থায় থাকা সত্বেও প্রশাসনিক স্তরে কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ বিশালগড় ও চড়িলামে ত্রাণ শিবির খোলা হলেও শিবিরে আশ্রিত মানুষের মধ্যে চিড়া গুড় ছাড়া আর অন্য কোন খাবার জুটেনি৷ একে গৃহহীন অন্যদিকে পেটে খাবার নেই৷ অসুস্থ হয়ে পড়েছেন চড়িলাম এলাকার সুভাষ দাস নামে এক ব্যক্তি৷ পঞ্চায়েতের সহযোগিতায় এলাকায় বন্যা কবলিত স্থানের জনগণকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হলেও হতদরীদ্র মেহনতী সাধারণ মানুষ তীব্র খাদ্যাভাবে ভুগছেন৷ তাছাড়া বিনাচিকিৎসায় ভুগছেন সুভাব দাস৷ শিবিরে আশ্রীত পরিবারগুলির অভিযোগ তাদের মধ্যে প্রশাসনের উদ্যোগে সঠিকভাবে ত্রাণ সামগ্রি বিলি করা হচ্ছে না৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top