News Flash

  • Home
  • Uncategorized
  • কালাছড়া ব্লকের নতুন বাড়ির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়
Image

কালাছড়া ব্লকের নতুন বাড়ির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন শান্তি ছাড়া উন্নয়ন সম্ভব নয়

CM KALACHARAনিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুলাই ৷৷ এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ কালাছড়া ব্লকের নবনির্মিত কার্যালয়ের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধকের ভাষনে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, সরকারের দৃষ্টিভঙ্গি হল প্রশাসনকে মানুষের দরজায় পৌঁছে দেওয়া৷ সেই লক্ষে রাজ্যে ১০টি মহকুমা থেকে ২৩টি মহকুমা, ১৫টি ব্লক থেএক ৫৮ টি ব্লক করা হয়েছে৷ এক সময় আগরতলায় একটি পুর পরিষদ ছিল৷ বর্তমানে রাজ্যে নগর ও পুর পরিষদ সহ ২০ টি শহরে জন নির্বাচিত প্রতিষ্ঠান হয়েছে৷ মহকুমা ও ব্লকের মধ্যবর্তী ডিসি অফিসে প্রশাসনিক সুযোগ সম্প্রসারণ করা হয়েছে৷ রাজ্যে ২৬ থেকে ৩২ টি এধরনের ডিসি অফিসে হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে রাজ্যে আগামী দিনে আরও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পদক্ষেপ নেয়া হবে৷ অগ্রাধিকারের ভিত্তিতে সর্বাধিক গুরুত্ব দিয়ে মানুষের সমস্যা নিরসনে প্রশাসন কাজ করার চেষ্টা করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ৬৫ থেকে ৭৫ শতাংশের বেশী মানুষ গ্রামে বাস করেন৷ সব অংশের মানুষের স্বার্থে কাজ করতে হবে৷ তিনি বলেন, ব্লকে সব সমস্যার সমাধান নাও হতে পারে৷ মানুষের গুরুত্বপূর্ণ মৌলিক সমস্যা আছে৷ তবে কিছু সমস্যার সমাধান বিডিও করতে পারেন৷ যেটা পারেবন না সেটা মহকুমা ও জেলাস্তরে পাঠাতে হবে৷ সীমান্ত ক্ষমতার মধ্যেও রাজ্য সরকার মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, কোন কোন বিষয়ের সমাধানে সরাসরি কেন্দ্রীয় সরকারের উফর নির্ভর করতে হয়৷ ত্রিপুরার মানুষ সম্মিলিতভাবে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷
মুখ্যমন্ত্রী কেন্দ্রয়ী সরকারের নীতির সমালোচনা করে বলেন, কেন্দ্রীয় সরকার গরীব অংশের জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করছে না৷ বড়লোক ও স্বার্থাম্বেষীদের পক্ষে কাজ করছেন৷ ফলে অস্বাভাবিক হারে দ্রব্যমুল্য বৃদ্ধি পাচ্ছে৷ কৃষক আত্মহত্যা করছে৷ কেন্দ্রীয় সরকার বাজেটে টাকা কমিয়ে দিচ্ছে৷ কেন্দ্রীয় দপ্তরে লক্ষ লক্ষ খালি পদ পড়ে আছে৷ শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, শিশুকল্যাণ ইত্যাদি খাতেও টাকা কমিয়ে দিয়েছে৷ রেগার বরাদ্দও হ্রাস করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় বিভাজনের মাধ্যমে দেশে আসহিষ্ণুতার পরিবেশ সৃষ্টির চেষ্টা হচ্ছে৷ অপশক্তির বিরুদ্ধে চোখ, কান খোলা রাখতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান৷ তিনি বলেন, আমাদের একতা বজায় রাখতে হবে৷ শান্তি ছাড়া উন্নয়নের কাজ করা সম্ভব নয়৷ তিনি বলেন যাদের ঘর নেই, শৌচালয় নেই, বিদ্যুতের সংযোগ নেই, যে সমস্ত এলাকায় রাস্তা নেই, অঙ্গনওয়াদী কেন্দ্র, বিদ্যালয়ে শিক্ষক কম এগুলির সমাধানে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন৷
অনুষ্ঠানের বিশেষ অতিথির ভাষণে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী বিজিতা নাথ বলেন, প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দিতে কদমতলা ব্লক ভেঙ্গে কালাছড়া ব্লক হয়েছে৷ সরকারের প্রতিটি উন্নয়ন কর্মসূচী রূপায়ণে মানুষের সহযোগিতা নিয়ে ব্লক প্রশাসন কাজ করছে৷ উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস, বিধায়ক ফয়জুর রহমান, বিধায়ক বিশ্ববন্ধু সেন, জেলা শাসক সন্দীপ এন মহাত্নে ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন৷ স্বাগত ভাষন দেন কালাছড়া ব্লকের বিডি ও উত্তম ভৌমিক৷ সভাপতিত্ব করেন কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপ্তি রাণী দেবনাথ৷ দ্বিতল এই পাকা বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩১ লক্ষ ৮ হাজার টাকা৷ গ্রাম উন্নয়ন দপ্তর এই দালান বাড়ীটি নির্মাণ করেছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top