নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ সপ্তাহের শুরুতেই রাজধানী আগরতলাতে মারাত্মক সংকট ছিল পেট্রোল ও ডিজেলের৷ বিশেষ করে কোন পেট্রোল পাম্পেই পেট্রোল ছিল না৷ এবিষয়ে খাদ্য দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোরের মধ্যেই রাজধানী আগরতলার ১১টি পেট্রোল পাম্পে ৮৮ হাজার লিটার পেট্রোলের মজুত হয়ে যাবে৷ এছাড়া দুটি পেট্রোল পাম্পে ২৪ হাজার লিটার পেট্রোল নিয়ে আগামীকাল ট্যাঙ্কারগুলি ঢুকবে৷
খাদ্য দপ্তর থেকে দেওয়া এক তথ্যে জানা গেছে, রাজধানী পেট্রোলিয়াম এজেন্সিতে ৮ হাজার লিটার, নবারুণ পেট্রোলিয়ামে ১২ হাজার লিটার, এস কে পেট্রোলিয়াম ১৬ হাজার লিটার, আশিস পেট্রোলিয়াম ৮ হাজার লিটার, বিশ্বাস এন্ড সনস ৮ হাজার লিটার, সরলা স্টোর্স ৪ হাজার লিটার, জ্যোৎস্না ফিলিং স্টেশন ৮ হাজার লিটার, জনকল্যাণ ৪ হাজার লিটার, এনজি সাহা ৮ হাজার লিটার, অশোক পেট্রোলিয়াম ৮ হাজার লিটার এবং ললিত পেট্রোলিয়ামে ৮ হাজার লিটার পেট্রোল নিয়ে ট্যাঙ্কার ঢুকবে৷ এদিকে, সরলা স্টোর্সে ১২ হাজার লিটার এবং হাইওয়ে পেট্রোলিয়ামে ১২ হাজার লিটার ডিজেল নিয়ে ট্যাঙ্কার ঢুকবে৷ খাদ্য দপ্তর জানিয়েছে, সোমবার সারা আগরতলায় পেট্রোল না পাওয়া গেলেও মঙ্গলবার পর্যাপ্ত পরিমাণে পেট্রোল মিলবে৷ ধারণা করা হচ্ছে, সকাল ১১ টা থেকে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল সরবরাহ করা সম্ভব হবে৷
আজ আগরতলায় ঢুকবে ৮৮ হাজার লিটার পেট্রোল, সংকট নিরসনের আভাস
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















