News Flash

  • Home
  • Uncategorized
  • আজ আগরতলায় ঢুকবে ৮৮ হাজার লিটার পেট্রোল, সংকট নিরসনের আভাস
Image

আজ আগরতলায় ঢুকবে ৮৮ হাজার লিটার পেট্রোল, সংকট নিরসনের আভাস

ppetrolনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই৷৷ সপ্তাহের শুরুতেই রাজধানী আগরতলাতে মারাত্মক সংকট ছিল পেট্রোল ও ডিজেলের৷ বিশেষ করে কোন পেট্রোল পাম্পেই পেট্রোল ছিল না৷ এবিষয়ে খাদ্য দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ভোরের মধ্যেই রাজধানী আগরতলার ১১টি পেট্রোল পাম্পে ৮৮ হাজার লিটার পেট্রোলের মজুত হয়ে যাবে৷ এছাড়া দুটি পেট্রোল পাম্পে ২৪ হাজার লিটার পেট্রোল নিয়ে আগামীকাল ট্যাঙ্কারগুলি ঢুকবে৷
খাদ্য দপ্তর থেকে দেওয়া এক তথ্যে জানা গেছে, রাজধানী পেট্রোলিয়াম এজেন্সিতে ৮ হাজার লিটার, নবারুণ পেট্রোলিয়ামে ১২ হাজার লিটার, এস কে পেট্রোলিয়াম ১৬ হাজার লিটার, আশিস পেট্রোলিয়াম ৮ হাজার লিটার, বিশ্বাস এন্ড সনস ৮ হাজার লিটার, সরলা স্টোর্স ৪ হাজার লিটার, জ্যোৎস্না ফিলিং স্টেশন ৮ হাজার লিটার, জনকল্যাণ ৪ হাজার লিটার, এনজি সাহা ৮ হাজার লিটার, অশোক পেট্রোলিয়াম ৮ হাজার লিটার এবং ললিত পেট্রোলিয়ামে ৮ হাজার লিটার পেট্রোল নিয়ে ট্যাঙ্কার ঢুকবে৷ এদিকে, সরলা স্টোর্সে ১২ হাজার লিটার এবং হাইওয়ে পেট্রোলিয়ামে ১২ হাজার লিটার ডিজেল নিয়ে ট্যাঙ্কার ঢুকবে৷ খাদ্য দপ্তর জানিয়েছে, সোমবার সারা আগরতলায় পেট্রোল না পাওয়া গেলেও মঙ্গলবার পর্যাপ্ত পরিমাণে পেট্রোল মিলবে৷ ধারণা করা হচ্ছে, সকাল ১১ টা থেকে পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল সরবরাহ করা সম্ভব হবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top