News Flash

  • Home
  • Uncategorized
  • বর্ডার গোলচক্করে গণপ্রহারে গুরুতর আহত দাগী চোর
Image

বর্ডার গোলচক্করে গণপ্রহারে গুরুতর আহত দাগী চোর

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ বর্ডার গোলচক্কর সংলগ্ণ এলাকায় গণপ্রহারে আহত হয়েছে এক দাগী চোর৷ তার নাম গোপাল সরকার৷ বাড়ি কাঠালতলির মধুপুর৷ জানা গেছে, গাড়ির ত্রিপাল লাগানোর জন্য তাকে নেওয়া হয়েছিল৷ কাজ করার সময় গাড়ির চালকের মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নেয় গোপাল সরকার নামে ঐ দাগী চোর৷ তাকে আটক করে গণধোলাই দেওয়া হয়৷ তাতে সে জখম হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, সে একজন দাগী চোর৷ তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে৷ সে বাইক চুরির ঘটনার সাথেও জড়িত রয়েছে৷ তার কাছ থেকে একটি বাইকের চাবিও মিলেছে৷ উদ্ধার করা চাবি দিয়ে একাধিক বাইক খোলা যায়৷ তার বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top