News Flash

  • Home
  • Uncategorized
  • পালাটানায় মসজিদের দেওয়াল ধসে গুরুতর জখম শিশু
Image

পালাটানায় মসজিদের দেওয়াল ধসে গুরুতর জখম শিশু

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ উদয়পুরের পালাটানায় মসজিদের দেওয়াল ধসে এক শিশু গুরুতরভাবে আহত হয়েছে৷ শিশুটির নাম মাসুম মিঞা৷ জানা গেছে, পালাটানায় মসজিদের দেওয়াল নির্মাণের কাজ চলছে৷ কাজের গুনগতমান নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়েছিলেন৷ আপত্তি অগ্রাহ্য করেই মসজিদ নির্মাণ কমিটির সম্পাদক সাকিল মিঞা নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ৷ এরই খেসারত ভোগ করতে হয়েছে ছোট্ট মাসুমকে৷ শনিবার সকালে নির্মিয়মান দেওয়ালের পাশে খেলা করার সময় দেওয়ালটি ধসে পড়ে তার উপরে৷ ফলে, তার বুকের হাড় ভেঙ্গে গেছে৷ তাকে প্রথমে উদয়পুর গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top