News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউনসুগারসহ দামছড়ায় তিন যুবক পুলিশের জালে
Image

পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউনসুগারসহ দামছড়ায় তিন যুবক পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৬ জুলাই৷৷ পাঁচ লক্ষ টাকার ব্রাউনসুগারসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে দামছড়া থানার

ধৃত তিন যুবক৷ দামছড়া থানায় তোলা নিজস্ব ছবি৷
ধৃত তিন যুবক৷ দামছড়া থানায় তোলা নিজস্ব ছবি৷

পুলিশ৷ সংবাদে প্রকাশ, শনিবার ভোরে উত্তর জেলার দামছড়া থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরী গোপন সূত্রের ভিত্তিতে দামছড়া থানাধীন মুসাফরনগর থেকে ১৫০ গ্রাম ব্রাউনসুগার সহ তিন যুবককে আটক করেছে৷ ধৃত তিন যুবকের মধ্যে দুইজন প্রতিবেশী রাজ্য মিজোরামের বাসিন্দা৷ ধৃতরা হল জুলিয়ানা রিয়াং, ভানলাল ভুয়ানা রিয়াং এবং নবিনজয় রিয়াং৷ প্রথম দুইজনের বাড়ি মিজোরামে৷ তৃতীয়জনের বাড়ি খেদাছড়ায়৷ এই তিন যুবকের কাছ থেকে দেড়শ গ্রাম ব্রাউনসুগার উদ্ধার করা হয়েছে৷ উদ্ধার হওয়া ব্রাউনসুগারের বাজারমূল্য পাঁচ লক্ষাধিক টাকা৷ এদিকে, দামছড়া থানার ওসি কিরণ শুঙ্কর চৌধুরী ধৃত তিন ব্রাউনসুগার চোরাকারবারীকে  জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছে ওরা দীর্ঘদিন ধরেই মিজোরাম ও ত্রিপুরার দামছড়া সীমান্ত এলাকা দিয়ে ব্রাউন সুগার রাজ্যে সরবরাহ করে আসছে৷ কিন্ত দামছড়াতে নতুন ওসির দায়িত্বে এসে কীরণ শঙ্কর চৌধুরী এই বৃহৎ সাফল্য পেলেন৷ বর্তমানে তিন যুবক পুলিশের হেপাজতে রয়েছে৷ আগামীকাল কোর্টে তোলা হবে৷ পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই চক্রের অন্যান্য পান্ডাদের জালে তুলতে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top