News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশের একছাত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা প্রণয়ের জেরে
Image

দ্বাদশের একছাত্রীকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা প্রণয়ের জেরে

crimeeeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ মধুবন কাঁঠালতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে ৩/৪ যুবক৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ জানা গেছে, দ্বাদশ শ্রেণীর ছাত্রীটি বাড়ি থেকে সুকলে যাচ্ছিল৷ সুকলের কাছেই মারুতি গাড়িটি ছাত্রীটিকে চাপা দেওয়ার চেষ্টা করে৷ ছিটকে পড়ে ছাত্রীটি গুরুতরভাবে আহত হয়৷ ঘটনার পরপরই গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়৷ কাউকে আটক করা যায়নি৷ গাড়ির নম্বরও জানা যায়নি৷ এদিকে, গুরুতর আহত ছাত্রীটিকে উদ্ধার করে স্থানীয় লোকজনরা প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে আসেন৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে জি বিতে স্থানান্তর করা হয়৷ এব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গাড়িটিকে এখনো আটক করা যায়নি৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ব্যর্থ প্রেমের জ্বালাতেই পরিকল্পিতভাবে দ্বাদশ শ্রেণীর ঐ ছাত্রীকে গাড়া চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল৷ এধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় লোকজন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top