News Flash

  • Home
  • Uncategorized
  • তুরস্কে সেনা অভ্যুত্থান, সংঘর্ষে নিহত ২৫০, আটক তিন সহস্রাধিক
Image

তুরস্কে সেনা অভ্যুত্থান, সংঘর্ষে নিহত ২৫০, আটক তিন সহস্রাধিক

turkey mapআঙ্কারা, নয়াদিল্লী, ১৬ জুলাই ঃ বিশ্বজুড়ে চলছে অশান্তি৷ বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহর রক্তাক্ত হওয়ায় রেশ এখনও কাটেনি, এরই মধ্যে সেনা অভ্যুত্থানের সম্মুখীন হল তুরস্ক৷ সেনা অভ্যুত্থানের চেষ্টায় এখনও পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে৷ এরমধ্যে অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ১০৪ জন সেনাও আছেন৷ তুরস্ক প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৭৫৪ জন সেনাকে গ্রেফতার করা হয়েছে৷ আটক করা হয়েছে ৩০০০ জনকে৷ স্থানীয় শুক্রবার গভীর রাত থেকে তুরস্কের রাজধানী আঙ্কারা, ইস্তানবুল সহ বেশ কিছু শহর দখল নিতে শুরু করে সেনা৷ তুরস্কের সংসদের বাইরে চলে আসে সেনার ট্যাঙ্কার৷ শুরু হয় গোলাগুলি৷ দিশেহারা হয়ে পড়েন দেশবাসী৷ সেই সময় ছুটিতে ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি৷ তুরস্কের রাষ্ট্রপতি তেয়ইপ এয়দোগান৷ সেনা অভ্যুত্থানের খবর পেয়েই শনিবার ভোররাতে ইস্তানবুলে ফেরত চলে আসেন তিনি৷ রাষ্ট্রপতি জানিয়েছেন, সেনা বাহিনী চরম বিশ্বাসঘাতকার কাজ করছে৷ দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না৷ সেনার পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা করার জন্য সামরিক অভ্যুত্থান করা হয়েছে৷ যদিও পরে জানা যায়, সামরিক বাহিনীর একটি অংশ এই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত৷
বিশ্বাসঘাতকতা করেছে সেনা জওয়ানরা৷ তবে, তাদের সেই চেষ্টা সফল হয়নি৷ তুরস্কে সেনা অভ্যুত্থান প্রসঙ্গে এমনই দাবি করেছেন সে দেশের রাষ্ট্রপতি তেয়ইপ৷ একই সঙ্গে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, সেনা জওয়ানদের এই কার্যকলাপের দাম চোকাতে হবে৷ স্থানীয় সময় শুক্রবার গভীর রাত থেকে তুরস্কের রাজধানী আঙ্কারা, ইস্তানবুল সহ বেশ কিছু শহরের দখল নিতে শুরু করে সেনা৷ তুরস্কের সংসদের বাইবে চলে সেনার ট্যাঙ্ক৷ শুরু হয় গোলাগুলি৷ দিশেহারা হয়ে পড়েন দেশবাসী৷ সেই সময় ছুটিতে ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি তেয়ইপ এরদোগান৷ সেনা অভ্যুত্থানের খবর পেয়েই শনিবার ভোররাতে ইস্তানবুলে ফেরত চলে আসেন তিনি৷ রাাষ্ট্রপতি জানিয়েছেন, সেনা বাহিনী চরম বিশ্বাসঘাতকার কাজ করছে৷ দেশবাসীকে আশ্বাস্ত করে তিনি বলেন, দোষীদের কোনওভাবেই চাড়া হবে না৷ সেনার পক্ষ থেকে অবশ্য জানানো হয়, গণতন্ত্র ও মানাবধিকদ্ধাদ্দর রক্ষা করার জন্য সামরিক অভ্যুত্থান করা হয়েছে৷
সামরিক অভ্যুত্থানের পর তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান হিসেবে জেনারেল উমিত দুনদারকে নিয়োগ করার কথা ঘোষণা করা হল৷ শনিবার দেশের সামরিক প্রশাসনের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে৷ এরআগে দুনদার দেশের পার্স্ট আর্মি কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন৷
উল্লেখ্য, শুক্রবার রাতে দেশে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করার সময় থেকে তুরস্কের সামরিক বাহিনীর প্রধান জেনারেল হুলুসি আকার রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পরই দুনদারকে এই দায়িত্ব দেওয়া হয়৷
তুরস্কে থাকা ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ একইসঙ্গে নিয়মিত ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে সেনা অভ্যুত্থানের শিকার হওয়া তুরস্কে থাকা ভারতীয়দের৷ আর যাঁরা তুরস্কে যাবেন বলে ঠিক করেছিলেন তাঁদের আপাতত সেই পরিকল্পনা বাতিল করার নির্দেশ দিয়েছেন বিদেশমন্ত্রী৷ তুরস্কে যাওয়ার পরিকল্পনা করা ভারতীয়দের আপাতত সেই ভাবনা স্থগিত রাখার কথাও ঘোষণা করেন তিনি৷ যতদিন ওই দেশের পরিস্থিতি না স্বাভাবিক হচ্ছে ততদিন পর্যন্ত তুরষ্কে যাওয়া বন্ধ করা হয়েছে৷ তুরস্কের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কে থাকা ভারতীয় নাগরিকদের বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হয়েছে৷ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে৷
এই সময়ে তুরস্কের ইস্তানবুল শহরে আটকে পড়লেন টলিউডের বেশ কিছু শিল্পী ও কলাকুশলী৷ আগামী ছবির শুট্যিংয়ের জন্য ৪২ জন সদস্যের টিম নিয়ে তুরস্কের রয়েছেন পরিচালক বিরসা দাশগুপ্ত৷ তার সঙ্গে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, গৌরব এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ রয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসুও৷ পরিচালক বিরসা দাশগুপ্ত আশ্বস্ত করে জানিয়েছেন, ইউনিটের সবাই নিরাপদে রয়েছেন৷ শহরের একটি হোটেলে রয়েছে গোটা টিম৷ স্থানীয় সময় বেলা ১১ টা নাগাদ তাদের শ্যুটিং করার কথা ছিল৷ তবে আপাতত সব ভেস্তে গেল৷ ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে সে দেশে অবস্থিত ভারতীয়দের জানানো হয়েছে, বাড়িতে থাকুন, বাইরে বের হবেন না৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, তুরস্কের অবস্থিত আমাদের দূতাবাসের তরফে ভারতীয়দের রাস্তা বা জনবহুল জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দেয়া হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top