নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ বর্ডার গোলচক্কর সংলগ্ণ এলাকায় গণপ্রহারে আহত হয়েছে এক দাগী চোর৷ তার নাম গোপাল সরকার৷ বাড়ি কাঠালতলির মধুপুর৷ জানা গেছে, গাড়ির ত্রিপাল লাগানোর জন্য তাকে নেওয়া হয়েছিল৷ কাজ করার সময় গাড়ির চালকের মোবাইল ও মানিব্যাগ হাতিয়ে নেয় গোপাল সরকার নামে ঐ দাগী চোর৷ তাকে আটক করে গণধোলাই দেওয়া হয়৷ তাতে সে জখম হয়েছে৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, সে একজন দাগী চোর৷ তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ রয়েছে৷ সে বাইক চুরির ঘটনার সাথেও জড়িত রয়েছে৷ তার কাছ থেকে একটি বাইকের চাবিও মিলেছে৷ উদ্ধার করা চাবি দিয়ে একাধিক বাইক খোলা যায়৷ তার বিরুদ্ধে পুলিশ মামলা গ্রহণ করেছে৷
বর্ডার গোলচক্করে গণপ্রহারে গুরুতর আহত দাগী চোর
Releated Posts
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…
রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ
আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…
















