News Flash

  • Home
  • Uncategorized
  • নয় বছর পর আজ আন্তঃরাজ্য পর্ষদের বৈঠক দিল্লীতে
Image

নয় বছর পর আজ আন্তঃরাজ্য পর্ষদের বৈঠক দিল্লীতে

Govt of Indiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ নয় বছর পর আন্তঃরাজ্য পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে৷ শনিবার নয়াদিল্লীতে এই বৈঠক হবে৷ বৈঠকে যোগ দিতে শুক্রবারই দিল্লী গিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে আন্তঃরাজ্য পর্ষদের একাদশ বৈঠক অনুষ্ঠিত হবে৷ দশম বৈঠকটি ২০০৬ এর নয় ডিসেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়েছিল৷ আগামীকালের এই বৈঠকে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র শাসিত শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, অর্থমন্ত্রী অরুণ জেটলি, নগরোন্নয়ন মন্ত্রী এম ভেঙ্কাইয়া নাইডু, জাতীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি এবং প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর সহ ১১ জন রাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন৷ এছাড়াও পর্ষদের স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু, রামবিলাস পাশোয়ান, রবিশংকর প্রসাদ এবং স্মৃতি ইরানী৷ এই বৈঠকে মূলত কেন্দ্র রাজ্য সম্পর্ক সংক্রান্ত পুঞ্জি কমিশনের সুপারিশ সমূহ, চিহ্ণিত কালের ব্যবস্থা হিসেবে আধার ব্যবহার এবং ভর্তুকি, সুযোগ সুবিধা ও জনপরিষেবা প্রদানে প্রত্যক্ষ সুযোগ সুবিধা হস্তান্তর, বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা পরিণতি স্থিতি উন্নত করা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আলোচনা হবে৷ প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় আন্তঃরাজ্য পর্ষদের সচিবালয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আঞ্চলিক পর্ষদের বৈঠকগুলির আয়োজন করে৷ এই ধরনের বৈঠকে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রের বিষয় সমূহ, পরিকাঠামো ব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top