News Flash

  • Home
  • Uncategorized
  • মনারচককে গ্যাস দিতে তালবাহানা ওএনজিসি-কে দাবড়ানি দিল কেন্দ্র
Image

মনারচককে গ্যাস দিতে তালবাহানা ওএনজিসি-কে দাবড়ানি দিল কেন্দ্র

power lineবিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি, ১৩ জুলাই৷৷ মনারচক বিদ্যুৎ প্রকল্পে গ্যাস সরবরাহ না করায় ওএনজিসিকে কড়া দাবড়ানি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সময়মত সরবরাহ করার কথা ওএনজিসি’র৷ কিন্তু দীর্ঘদিন ধরে পর্যাপ্ত গ্যাসের অভাবে এই প্রকল্প থেকে বাণিজ্যিক উৎপাদন সম্ভব হয়ে উঠছে না৷ তাতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে নেপকো৷ এবিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক এবং পেট্রোলিয়াম মন্ত্রকের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে মনারচক প্রকল্পটি নিয়ে ওএনজিসি’র গ্যাস সরবরাহে তালবাহানার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে৷ সূত্রের দাবি, ঐ বৈঠকে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মনারচক গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ ঐ বৈঠকে নেপকো এবং ওএনজিসি’র শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ নেপকোর শীর্ষ কর্তা কেন্দ্রীয় মন্ত্রীদের জানিয়েছেন, গ্যাস সরবরাহে ঘাটতির কারণেই মনারচক বিদ্যুৎ প্রকল্প থেকে বাণিজ্যিক উৎপাদন সম্ভব হয়ে উঠছে না৷ চুক্তি অনুযায়ী ওএনজিসির গ্যাস সরবরাহের কথা থাকলেও তারা প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না৷ মনারচক সম্পর্কে সমস্ত তথ্য জানার পর কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ওএনজিসি’র কর্তাদের এক হাত নিয়েছেন বলে সূত্র অনুসারে জানা গেছে৷ গ্যাস সরবরাহের ক্ষেত্রে সমস্যা কোথায় সে বিষয়েও ওএনজিসি’র কাছে জানতে চান কেন্দ্রীয় মন্ত্রীরা৷ ঐ বৈঠকে ওএনজিসি’র কর্তারা বিদ্যুৎমন্ত্রী এবং পেট্রোলিয়াম মন্ত্রীকে আশ্বাস দিয়েছেন শীঘ্রই মনারচক প্রকল্পে গ্যাস সরবরাহের ব্যবস্থা করা হবে৷ গ্যাস সরবরাহের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধান করা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীদের ওএনজিসির কর্তারা জানিয়েছেন৷ ফলে, ধারণা করা হচ্ছে শীঘ্রই মনারচক গ্যাস ভিত্তিক প্রকল্পের রাহুর দশা কাটতে চলেছে৷
মনারচক থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে উপকৃত হবে ত্রিপুরাও৷ কারণ, ইতিমধ্যে বাংলাদেশ সরকার ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করার আগ্রহ প্রকাশ করেছে৷ ত্রিপুরা সরকারও মনারচক থেকে উৎপাদিত বিদ্যুতের রাজ্যের শেয়ার বাংলাদেশে বিক্রি করার ক্ষেত্রে কোন আপত্তি নেই বলে জানিয়েছে৷ ফলে, মনারচক থেকে বিদ্যুতের বাণিজ্যিক উৎপাদন শুরু হলে লাভের মুখ দেখবে বিদ্যুৎ নিগম৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top