News Flash

  • Home
  • Uncategorized
  • বটতলায় মহিলা সাফাই কর্মীকে পিষে মারল দুধের গাড়ি
Image

বটতলায় মহিলা সাফাই কর্মীকে পিষে মারল দুধের গাড়ি

ACCIDENTনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ সাত সকালে বটতলায় আগরতলা পুর নিগমের এক মহিলা সাফাই কর্মীকে পিষে মারল গোমতী ডায়রীর দুধের গাড়ি৷ মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বটতলায় শিব মন্দির সংলগ্ণ রাস্তায়৷ মৃতার নাম পূর্ণিমা ধানুক (৫৪)৷ বাড়ি রামনগরের ভগৎসিং হরিজন কলোনীতে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়েন পূর্ণিমা৷ তিনি পুর নিগমের সাফাই কর্মী হিসেবে নিযুক্ত৷ সকালে বটতলা এলাকায় তিনি রাস্তা সাফাই করছিলেন৷ শিব মন্দির সংলগ্ণ এলাকায় তিনি যখন রাস্তা পরিস্কারের কাজ করছিলেন তখন সকাল সাড়ে সাতটা৷ এদিকে, গোমতী ডায়রীর টিআর-০১- ১৮৬৯ নম্বরের দুধের গাড়িটি বটতলা এলাকাদিয়ে যাচ্ছিল৷ তখন আচমকা গাড়িটি ঐ সাফাইকর্মীকে পিছন দিক থেকে ধাক্কা দেয়৷ চাকার নিচে পিষে যায় ঐ মহিলা৷
দূর্ঘটনা প্রত্যক্ষ করে আশেপাশের লোকজন এবং পুর নিগমের অন্যান্য সাফাইকর্মীরা ঘটনাস্থল থেকে ঐ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে পূর্ণিমা ধানুক আটটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এদিকে, দূর্ঘটনার পরপরই দুধের গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পুলিশ দূর্ঘটনাস্থলে গিয়ে অভিশপ্ত গাড়িটি আটক করেছে৷ পূর্ণিমা ধানুকের মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীরা শোকস্তব্ধ৷ এদিকে, মৃতার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দাবি উঠেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top