News Flash

  • Home
  • Uncategorized
  • করিমগঞ্জে ভাড়া বাড়িতে গ্রেপ্তার পান্না আহমেদ
Image

করিমগঞ্জে ভাড়া বাড়িতে গ্রেপ্তার পান্না আহমেদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ধর্ষণ মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড টিসিএস

পান্না আহমেদ৷
পান্না আহমেদ৷

অফিসার পান্না আহমেদ৷ ত্রিপুরা পুলিশ এবং আসাম পুলিশ যৌথ অভিযান চালিয়ে করিমগঞ্জ থেকে তাঁকে আটক করে৷ ঐ অভিযানে চুড়াইবাড়ি থানার পুলিশ এবং করিমগঞ্জ সদর থানার পুলিশ আধিকারীকরা ছিলেন৷ এই বিষয়ে পশ্চিম ত্রিপুরা জোলর পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ করিমগঞ্জ বাজার সংলগ্ণ এলাকার বাসিন্দা শেফালী দেব’র বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে৷ ঐ বাড়িতে পান্না আহমেদ ভাড়াটিয়া হিসাবে ছিলেন৷
এদিন পান্না আহমেদের গ্রেপ্তারীতে অতি উৎসাহী পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার বারকয়েক নিজেদের পিঠ নিজেরাই চাপড়িয়েছেন৷ তিনি জোর গলায় বলেন, মহিলাদের উপর নির্যাতন সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা পুলিশ খুবই গুরুত্ব সহকারে কাজ করে থাকে৷ পান্না আহমেদের বিরুদ্ধে গত মাসের ২৭ তারিখে পশ্চিম আগরতলা মহিলা থানায় ধর্ষণের মামলা দায়ের হয়৷ এরপর থেকে পান্না আহমেদ পলাতক ছিলেন৷ তাতে ত্রিপুরা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না বলে নানাভাবে কালিমা লিপ্ত হয়েছে ত্রিপুরা পুলিশ প্রশাসন৷ এদিন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার দাবি করে বলেন, হাইপ্রোফাইল এই মামলায় পুলিশ খুবই সতর্কতার সাথে পা বাড়িয়েছে৷ পাঁচদিন আগে গোপন সূত্রে খবর মিলেছিলেন পান্না আহমেদ আসামের করিমগঞ্জ কিংবা নিলামবাজার এলাকায় অবস্থান করছেন৷ এরই ভিত্তিতে মঙ্গলবার সকালে ত্রিপুরা পুলিশ এবং করিমগঞ্জ জেলার পুলিশ আধিকারীকরা অভিযান চালিয়ে তাঁকে আটক করে৷ বর্তমানে পান্না আহমেদ করিমগঞ্জ থানায় রয়েছে৷ পুলিশ সূত্রে খবর তাঁকে মঙ্গলবার রাতের মধ্যেই ত্রিপুরায় নিয়ে আসা হবে৷ ত্রিপুরায় আনার পর চুড়াইবাড়ী থানা থেকে রাতেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আগরতলার উদ্দেশ্যে নিয়ে আসা

পান্না আহমেদ গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি৷ ছবি নিজস্ব৷
পান্না আহমেদ গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন পশ্চিম জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি৷ ছবি নিজস্ব৷

হচ্ছে৷ বুধবার ভোরে আগ্রতলায় পৌঁছবে৷ পুশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার জানিয়েছেন বুধবারই পান্না আহমেদকে আদালতে তোলা হবে৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, পান্না আহমেদকে পালাতে যারা সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে৷
উল্লেখ্য, ২৭ জুন সকালে ভাড়া বাড়ী বিষয়ে আলোচনা করার জন্য পূর্ব পরিচিত এক মহিলা পান্না আহমেদের রামনগরস্থিত বাড়িতে যান৷ অভিযোগ, নির্জনতার সুযোগে পান্না আহমেদ ঐ মহিলাকে ধর্ষণ করেছেন৷ এই ঘটনায় পশ্চিম আগরতলা মহিলা থানায় পান্না আহমেদের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত মামলা দায়ের করা হয়৷ টিসিএস অফিসার তথা সোনামুড়ার প্রাক্তন মহকুমা শাসক ধর্ষণ মামলায় অভিযুক্ত হওয়ায় অনেকটাই চাপে ছিল রাজ্য সরকার৷ ফলে তাঁকে সাময়িক বরখাস্ত করারও সিদ্ধান্ত নেয় রাজ্য প্রশাসন৷ তবে, থানায় মামলা হওয়ার পর থেকেই পান্না আহমেদ পলাতক ছিলেন৷ তাঁকে গ্রেপ্তারের দাবীতে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নামে৷ এই কান্ডে বিজেপি রাজ্য কমিটির সদস্যদের পশ্চিম আগরতলা মহিলা থানায় পুলিশের সাথে ধস্তাধস্তিও হয়৷ এছাড়া এনএসইউআই এবং যুব কংগ্রেস পান্না আহমেদের গ্রেপ্তারের দাবীতে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্ণা প্রদর্শন করে৷ বাকি ছিল না তৃণমূল কংগ্রেসও৷ ঘটনার পরপরই সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের যুব ব্রিগেড পশ্চিম আগরতলা মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে৷ এসডিপিওকে ডেপুটেশনও দিয়েছে৷ অবশেষে পান্না আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজ্য পুলিশ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top