News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহ্যবাহী খার্চি পুজা ও উৎসবের সূচনা হল
Image

ঐতিহ্যবাহী খার্চি পুজা ও উৎসবের সূচনা হল

Kharchiনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসব আজ থেকে পুরাতন হাবেলীর চতুর্দ্দশ দেবতাবাড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে৷ সকালে পুণ্যসলিলা হাওড়া নদীর মন্দিরঘাটে চৌদ্দ দেবতার অবগাহনের মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের শাশ্বত চেতনার বার্তাবাহী খার্চি উৎসবের সূচনা হয়৷ সম্পূর্ণ রাজকীয় সম্মানে, পুলিশী ব্যান্ডপার্টির মাধ্যমে রাজ পুরোহিত চন্তাই মহারাজ মন্দিরঘাটে চৌদ্দ দেবতার স্নান কার্যাদি সম্পন্ন করেন৷ স্নান যাত্রার আগে প্রথা অনুযায়ী লাম্প্রা পূজা হয়৷ তারপর দেবতা ও চন্তাই মহারাজকে পুলিস কর্তৃক সেলামি জানানো হ য়৷ এরপর স্নান যাত্রার জন্য মন্দির প্রাঙ্গণ থেকে দেবতাদের নিয়ে এক শোভাযাত্রা মন্দিরঘাট পর্যন্ত যায়৷ উৎসাহী মানুষের পদচারণায় চৌদ্দ দেবতার মন্দির উৎসব মুখর হয়ে উঠে৷ সকালের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য হাওড়া নদীর দুই পারে অগণিত মানুষের জমায়েত ঘটে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top